প্রধান সূচি

মঠবাড়িয়ায় মামা-ভাগ্নের বিরুদ্ধে ধর্ষণ মামলা ॥ মামা গ্রেফতার

জেলার মঠবাড়িয়া উপজেলায় বুধবার রাতে মামা-ভাগ্নের বিরুদ্ধে এক কিশোরীকে (১৭) গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কিশোরীর বাবা অটোচালক ইউসুফ সিকদার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। থানা পুলিশ বুধবার রাতেই উপজেলা লক্ষনা গ্রাম থেকে আসামী মামা মঞ্জু ওরফে কানা মঞ্জু (৩৪)কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মঞ্জু উপজেলার লক্ষনা গ্রামের রত্তনের ছেলে। অপর আসামী ভাগ্নে কালু (১৯) একই গ্রামের কবির ওরফে জামাই কবিরের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে ওই কিশোরীর মা বাড়ির পাশে গোয়ালঘরে গরুর খাবার দিতে গেলে প্রতিবেশী কালু ও কালুর মামা মঞ্জু রান্না ঘরে ওই কিশোরীকে একা পেয়ে মুখ চেপে ধরে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় ওই ধর্ষিতা কিশোরী ডাকচিৎকার দিলে আসামীরা ধর্ষিতাকে ফেলে পালিয়ে যায়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুজ্জামান গণধর্ষণ মামলার আসামী মঞ্জুকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনায় জড়িত অন্য আসামীকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। ধর্ষিতা কিশোরীকে বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয়ে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial