মঠবাড়িয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ বুধবার রাতে উপজেলার উত্তর মিঠাখালী সাইদুল হাওলাদার বাড়ির সামনের রাস্তায় অভিযান চালিয়ে আলমগীর হোসেন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় তার শরীর তল্লাশী করে ৫ পিস ইয়াবাসহ উদ্ধার করে পুলিশ। আটককৃত আলমগীর উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের আফজাল হাওলাদারের ছেলে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান জানান, মাদক ব্যবসায়ী আলমগীরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
Please follow and like us:
« নাজিরপুরে ইউএনও বিরুদ্ধে দফাদার ও মহল্লাদার নিয়োগে অনিয়মের অভিযোগ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় মামা-ভাগ্নের বিরুদ্ধে ধর্ষণ মামলা ॥ মামা গ্রেফতার »
