প্রধান সূচি

Thursday, November 28th, 2019

 

সমাজকে সুন্দর করতে পুলিশ-জনতা এক হয়ে কাজ করতে হবে … পুলিশ সুপার

পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান বলেছেন, সমাজকে সুন্দর করতে পুলিশ জনতা এক হয়ে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্নীতি, মাদক, ইভটিজিং, বাল্য বিয়ে, জঙ্গিবাদের ক্ষেত্রে জিরো টলারেন্স দেখাতে হবে। বুধবার বিকেলে জেলার স্বরূপকাঠী (নেছারাবাদ) থানা আয়োজিত থানা চত্বরে উপজেলা কমিউনিটি পুলিশিং সভা ও ওপেন হাউজ ডে উপলক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মাদক, ইভটিজিং, বাল্য বিয়ে ও জঙ্গিবাদ প্রতিরোধে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় তারা পুলিশ সুপারের কাছে উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

জেলার ভান্ডারিয়া উপজেলায় বৃহস্পতিবার উপজেলা অডিটরিয়ামে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও একই স্থানে উপজেলা উন্নয়ন ও সমন্বয় সভা এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা উন্নয়ন ও সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ এবং অন্য সভাগুলোতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নাজমুল আলম। এসব সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, সাবেক সদর ইউপি চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুরবিস্তারিত পড়ুন


কাউখালীর আমরাজুড়ি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মতবিনিময় সভা

পিরোজপুরের কাউখালী উপজেলার ঐতিহ্যবাহী পূর্ব আমরাজুড়ি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি জাহাঙ্গীর হোসেনসহ নব নির্বাচিত সদস্য ও বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। পূর্ব আমরাজুড়ি মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি ও পিরোজপুর জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার দাস, সহকারি শিক্ষক মলিন মন্ডল, সহকারি শিক্ষক আইনুন নাহার, ম্যানেজিং কমিটির সদস্য বেল্লাল গাজী, আলী হোসেন প্রমুখ। সভায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, স্কুলটি যে উদ্দেশ্যবিস্তারিত পড়ুন


কাউখালীতে নাগরিক উদ্যোগের অবহিতকরণ সভা

পিরোজপুরের কাউখালীতে বেসরকারি সংস্থা ‘নাগরিক উদ্যোগের ন্যায় বিচার প্রতিষ্ঠায় মানবাধিকার শিক্ষা ও সালিশী ব্যবস্থা’ প্রকল্পের অবহিতকরণ সভা বৃহস্পতিবার সকালে উপজেলা বিআরডিবি হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, মাহমুদ খান খোকন, সামসুদ্দোহা চান, দেলোয়ার হোসেন সিকদার, নাগরিক উদ্যোগের প্রকল্প ব্যবস্থাপক মারুফিয়া নুর সিফা, কর্মসূচি কর্মকর্তা আবু নাসের মাসুদ, এরিয়া অফিসার উত্তম কুমার রায়, সমাজ সেবক আব্দুল লতিফ খসরু প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারী কর্মী, সাংবাদিক, সমাজসেবক, সামাজিক, সাংস্কৃতিক ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


জলবায়ু সম্মেলনকে সামনে রেখে পিরোজপুরে সনাক’র মানববন্ধন

স্পেনের মাদ্রিদে কপ-২৫ সম্মেলনে প্যারিস চুক্তি বাস্তবায়নে প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নে দৃশ্যমান অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবীতে পিরোজপুরে মানববন্ধন পালন করেছে টিআইবি ও সচেতন নাগরিক কমিটি (সনাক)। বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সনাক পিরোজপুরের সভাপতি এডভোকেট মোহাম্মদ শহীদুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন সনাকের সহ-সভাপতি এম. এ রব্বানী ফিরোজ। মানববন্ধনে বক্তারা বলেন, সুন্দরবন আমাদের প্রাণ, সুন্দরবনকে রক্ষা করতে হবে। আসন্ন কপ-২৫ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশের দাবীসমূহ জোরালোভাবে তুলে ধরার আহ্বান জানিয়ে বলেন, আজ আমাদের ১৬ কোটি জনগণের চাহিদা হলো ঋনের বদলেবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় মামা-ভাগ্নের বিরুদ্ধে ধর্ষণ মামলা ॥ মামা গ্রেফতার

জেলার মঠবাড়িয়া উপজেলায় বুধবার রাতে মামা-ভাগ্নের বিরুদ্ধে এক কিশোরীকে (১৭) গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কিশোরীর বাবা অটোচালক ইউসুফ সিকদার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। থানা পুলিশ বুধবার রাতেই উপজেলা লক্ষনা গ্রাম থেকে আসামী মামা মঞ্জু ওরফে কানা মঞ্জু (৩৪)কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মঞ্জু উপজেলার লক্ষনা গ্রামের রত্তনের ছেলে। অপর আসামী ভাগ্নে কালু (১৯) একই গ্রামের কবির ওরফে জামাই কবিরের ছেলে। মামলা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে ওই কিশোরীর মা বাড়ির পাশে গোয়ালঘরে গরুর খাবার দিতে গেলে প্রতিবেশী কালু ও কালুর মামা মঞ্জু রান্না ঘরে ওই কিশোরীকে একাবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ বুধবার রাতে উপজেলার উত্তর মিঠাখালী সাইদুল হাওলাদার বাড়ির সামনের রাস্তায় অভিযান চালিয়ে আলমগীর হোসেন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় তার শরীর তল্লাশী করে ৫ পিস ইয়াবাসহ উদ্ধার করে পুলিশ। আটককৃত আলমগীর উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের আফজাল হাওলাদারের ছেলে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান জানান, মাদক ব্যবসায়ী আলমগীরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial