প্রধান সূচি

কাউখালীতে নাগরিক উদ্যোগের অবহিতকরণ সভা

পিরোজপুরের কাউখালীতে বেসরকারি সংস্থা ‘নাগরিক উদ্যোগের ন্যায় বিচার প্রতিষ্ঠায় মানবাধিকার শিক্ষা ও সালিশী ব্যবস্থা’ প্রকল্পের অবহিতকরণ সভা বৃহস্পতিবার সকালে উপজেলা বিআরডিবি হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, মাহমুদ খান খোকন, সামসুদ্দোহা চান, দেলোয়ার হোসেন সিকদার, নাগরিক উদ্যোগের প্রকল্প ব্যবস্থাপক মারুফিয়া নুর সিফা, কর্মসূচি কর্মকর্তা আবু নাসের মাসুদ, এরিয়া অফিসার উত্তম কুমার রায়, সমাজ সেবক আব্দুল লতিফ খসরু প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারী কর্মী, সাংবাদিক, সমাজসেবক, সামাজিক, সাংস্কৃতিক ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial