প্রধান সূচি

নিজামুল সভাপতি ॥ আনিস সম্পাদক

ঢাকাস্থ বৈঠাকাটা সমিতির নির্বাচন সম্পন্ন

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বৈঠাকাটা বাজার কেন্দ্রিক ঢাকাবাসীদের সংগঠন বৈঠাকাটা সমিতির সভাপতি পদে মো. নিজামুল কবির ও সাধারণ সম্পাদক পদে এবিএম আনিসুজ্জামান পুনঃনির্বাচিত হয়েছেন।

শুক্রবার বিকেলে ঢাকার মানিক মিয়া এভিনিউর সেচ ভবনে অনুষ্ঠিত সমিতির দ্বি-বার্ষিক সম্মেলনে সাধারণ সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় আগামী সাত দিনের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক ৩৫ সদস্য বিশিষ্ট সমিতির পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করবেন। উল্লেখ্য, সভাপতি মো. নিজামুল কবির পাশর্^বর্তী বানারীপাড়া উপজেলার পশ্চিম মলুহার গ্রামের স্থায়ী বাসিন্দা বাংলাদেশ ফ্লিম সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান এবং নাজিরপুর উপজেলার বেলুয়া-মুগারঝোর গ্রামের বাসিন্দা সাধারণ সম্পাদক এবিএম আনিসুজ্জামান একটি বেসরকারি উন্নয়ন সংগঠনের কর্মকর্তা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial