Saturday, November 23rd, 2019
পেঁয়াজ নেই পিরোজপুরের বাজারে
পিরোজপুর পৌর শহরের বাজারসহ বিভিন্ন উপজেলা বাজারে হঠাৎ করে পেঁয়াজের মারাত্মক সংকট দেখা দিয়েছে। শনিবার মুদি দোকানে ক্রেতারা পেঁয়াজ কিনতে গিয়ে খালি হাতে ফেরত এসেছেন। খুচরা দোকানদারদের খুলনার পাইকারী বাজার থেকে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশীতে পেঁয়াজ কিনতে হয় বলে স্থানীয় ব্যবসায়ীরা হাত গুটিয়ে বসে আছেন। শনিবার বাজারে গিয়ে দেখা গেছে, হাতে গোনা দুই একটি দোকানে নি¤œমানের সামান্য কিছু পেঁয়াজ নিয়ে ব্যবসায়ীরা বসে আছেন। ক্রেতারা বাধ্য হয়ে কেজি প্রতি ১৮০ টাকা থেকে ২০০ টাকায় পেঁয়াজ কিনছেন। মুদি দোকানদাররা জানান, খুলনার মোকাম থেকে ১৬০ টাকা দরে প্রতি কেজি পেঁয়াজ পাইকারী দরেবিস্তারিত পড়ুন
মোংলায় আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বাগেরহাটের মোংলা মোংলা উপজেলা ও পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইফ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেন, “আসুন, আমরা শেখ হাসিনার মতো দরদ দিয়ে গরীব মানুষকে ভালোবাসি। তার মতো করে দেশটাকে ভালোবাসি। জাতীয় সঙ্গীত দেশ প্রেমের অন্যতম উপাদান-অনুষঙ্গ। সম্মেলনের মাধ্যমে শপথ নিতে হবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতো করে দেশ-মাটি এবং মানুষকে ভালোবাসার”। শনিবার সকালে মোংলার হেলিপ্যাড মাঠে বাংলাদেশ আওয়ামী লীগ মোংলা উপজেলা ও পৌর কমিটির আয়োজনে এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধনীবিস্তারিত পড়ুন
কিরণ সভাপতি ॥ উত্তম সম্পাদক
ভান্ডারিয়ায় পুজা উদযাপন কমিটির সম্মেলন অনুষ্ঠিত
জেলার ভান্ডারিয়া উপজেলায় শনিবার উপজেলা কেন্দ্রীয় মদন মোহন জিউ মন্দির মিলনায়তনে উপজেলা পুজা উদ্যাপন কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পুজা উদ্যাপন কমিটির সভাপতি কিরণ চন্দ্র বসুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি বিমল চন্দ্র মন্ডল। বিশেষ ছিলেন জেলা পুজা উদযাপন কমিটির সহ-সভাপতি সুনিল চক্রবর্তী, সাধারণ সম্পাদক বাবুল হালদার, যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট রাজ শেখর দাস, দোলা গুহ, চন্দ্র শেখর হালদার। সম্মেলনে বক্তব্য রাখেন, ভান্ডারিয়া উপজেলা সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, শিক্ষক শশাঙ্ক শেখর চক্রবর্তী প্রমুখ। পরে উপস্থিত সকলের ঐক্যমতের ভিত্তিতে কিরণ চন্দ্র বসুকেবিস্তারিত পড়ুন
বাগেরহাটে ‘গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল বিষয়ক’ পরামর্শ সভা অনুষ্ঠিত
‘মিলেমিশে থাকি ভাই, ন্যায় বিচার পেতে গ্রাম আদলতে যাই’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণ দ্বিতীয় প্রকল্পের আওতায় ‘গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল বিষয়ক’ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট জেলা ও দায়রা জজ মো. গাজী রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম সাইফুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট স্বপন কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. শাহিনুজ্জামান, ওয়েভবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ পালিত
জেলার ইন্দুরকানীতে বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কমপ্লেক্সের সামনে শেষ হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ। বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাকিল আহম্মেদ খান, ঔষধ প্রস্তুতকারী সংস্থার প্রতিনিধি মো. তৈয়বুরবিস্তারিত পড়ুন
পিরোজপুরে তরুনীকে গণধর্ষণ ॥ গ্রেফতার দুই
মোবাইল ফোনে সম্পর্ক করে পিরোজপুর শহরের মধ্যরাস্তার এক পিতৃহীনা এক তরুনী (১৮)কে গণধর্ষন করা হয়েছে। গণধর্ষণের অভিযোগে পুলিশ দুই যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত যুবকদ্বয় হলো পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের গজালিয়া গ্রামের দেলোয়ার শেখের ছেলে শুভ শেখ (২০) ও দাউদপুর-পুখরিয়া গ্রামের নুরুল ইসলাম খানের ছেলে বেলাল খান (২২)। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল ইসলাম বাদল জানান, নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার মহিষমারা গ্রামের মৃত সত্তার মল্লিকের এ মেয়েটি তার বিধবা মায়ের সাথে পিরোজপুর শহরে বসবাস করত। শুক্রবার রাতে ৫ বন্ধু মিলে কলাখালী ইউনিয়নের কৈবর্তখালী গ্রামে হাবিলের ঘরে মেয়েটিকে নিয়ে পালাক্রমে ধর্ষণবিস্তারিত পড়ুন
বাড়ী ফেরার পথে মাওয়া ঘাট থেকে পুলিশ কনষ্টেবল নিখোঁজ
ছুটি নিয়ে বাগেরহাটে বাড়ী ফেরার পথে মাওয়া ঘাট থেকে তৌহিদুজ্জামান (৩৫) নামে এক পুলিশ সদস্য নিখোঁজ হয়েছেন। খাগড়াছড়িতে কর্মরত তৌহিদুজ্জামান গত ২০ নভেম্বর ১৫ দিনের ছুটি নিয়ে বাগেরহাটের নিজ বাড়িতে আসার পথে ঢাকার মাওয়া ঘাট থেকে নিখোঁজ হয়েছেন বলে তার স্ত্রী মোসলেমা খাতুন দাবি করেছেন। গত চারদিনেও তার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের বিষয়টি পুলিশকে জানিয়ে বাগেরহাট সদর মডেল থানায় ও খাগড়াছড়িতে পৃথক দুটি সাধারণ ডায়েরী করেছে পরিবার। পুলিশ তাকে উদ্ধারের চেষ্টা করছে। পুলিশ সদস্য তৌহিদুজ্জামান সাতক্ষীরা জেলা সদরের গোবরদাঁড়ি গ্রামের শেখ শামসুল মাস্টারের ছেলে। তিনি খাগড়াছড়ি জেলার সদর পুলিশ ফাঁড়িতেবিস্তারিত পড়ুন
সুন্দরবনের ৫ কিলোমিটারে মধ্যে নির্মিত হচ্ছে বেসরকারী বিদ্যুৎ কেন্দ্র
রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মান নিয়ে সুন্দরবন রক্ষায় জাতিসংঘের ইউনেস্কোর ওয়ার্ল্ড হ্যারিটেজ ফাইন্ডেশনসহ দেশী-বিদেশী পরিবেশবাদী সংগঠনগুলোর উৎকন্ঠার মধ্যে এবার সুন্দরবনের কোল ঘেষে বাগেরহাটের মোংলায় বেসরকারী উদ্যোগে নির্মাণ করা হচ্ছে ফার্নেস অয়েল ভিত্তিক নতুন একটি বিদ্যুৎ কেন্দ্র। সুন্দরবনের পরিবেশ প্রতিবেশ সংকটাপন্ন ১০ কিলোমিটার ইসিএভূক্ত এলাকার মাত্র ৫ কিলোমিটারেরও কম দূরত্বে মোংলা অর্থনৈতিক অঞ্চলে ৭ একর জমির উপর পাওয়ারপ্যাক নামে ১০০ মেগাওয়ার্ট এই বিদ্যুৎ কেন্দ্রটির অবকাঠামো নির্মাণ কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। তবে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রনালয়ের উপমন্ত্রী বলেছেন, এই বিদ্যুৎ কেন্দ্র নির্মানে কোন পরিবেশগত ছাড়পত্র দেয়া হয়নি। এদিকে পরিবেশবাদী সংগঠনগুলোর বলছেবিস্তারিত পড়ুন
খালেদা জিয়ার মুক্তির দাবীতে পিরোজপুরে বিএনপির সমাবেশ
বিএনপির চেয়ারপার্সন কারাবন্দি বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পিরোজপুরে সমাবেশ করেছে জেলা বিএনপির নেতৃবৃন্দ। শনিবার সকালে জেলা বিএনপির আয়োজনে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট আবুল কালাম আকন, সৈয়দ সাবি¦র আহমেদ, আব্দুস ছালাম বাতেন, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত, যুগ্ম সাধারণ সম্পাদক ছরোয়ার হোসেন হাওলাদার, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান শাহীন, জেলা মৎস্যজীবী দলের তরিকুলবিস্তারিত পড়ুন
গ্রাহকদের নিয়ে পিরোজপুরে পল্লী বিদ্যুৎ সমিতির উঠান বৈঠক
পিরোজপুরের পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে গ্রাহক প্রান্তে উপস্থিত হয়ে সরাসরি গ্রাহকদের সাথে আলোচনা, মতামত গ্রহণ এবং সমস্যা সমাধানের লক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর সদর উপজেলার নরখালীতে বৃহস্পতিবার এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ঘূর্ণিঝড় ‘বুলবুল’ পরবর্তী ক্ষতিগ্রস্থ বৈদ্যুতিক লাইন রক্ষনাবেক্ষণ কাজের অগ্রগতি পরিদর্শনে আসা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অবঃ) এর উপস্থিতিতে উক্ত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকের আগে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন বিভিন্ন এলাকায় ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থ বৈদ্যুতিক লাইন রক্ষনাবেক্ষণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শনসহ স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করেন। পিরোজপুরবিস্তারিত পড়ুন
