কিরণ সভাপতি ॥ উত্তম সম্পাদক
ভান্ডারিয়ায় পুজা উদযাপন কমিটির সম্মেলন অনুষ্ঠিত
জেলার ভান্ডারিয়া উপজেলায় শনিবার উপজেলা কেন্দ্রীয় মদন মোহন জিউ মন্দির মিলনায়তনে উপজেলা পুজা উদ্যাপন কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পুজা উদ্যাপন কমিটির সভাপতি কিরণ চন্দ্র বসুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি বিমল চন্দ্র মন্ডল। বিশেষ ছিলেন জেলা পুজা উদযাপন কমিটির সহ-সভাপতি সুনিল চক্রবর্তী, সাধারণ সম্পাদক বাবুল হালদার, যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট রাজ শেখর দাস, দোলা গুহ, চন্দ্র শেখর হালদার।
সম্মেলনে বক্তব্য রাখেন, ভান্ডারিয়া উপজেলা সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, শিক্ষক শশাঙ্ক শেখর চক্রবর্তী প্রমুখ।
পরে উপস্থিত সকলের ঐক্যমতের ভিত্তিতে কিরণ চন্দ্র বসুকে সভাপতি, উত্তম কুমার দাসকে সাধারণ সম্পাদক, শঙ্কর জীৎ সমদ্দারকে আইন বিষয়ক সম্পাদক, শিশির কুমার দত্তকে সাংগঠনিক সম্পাদক, সুকুমার দাসকে দপ্তর সম্পাদক এবং সুশান্ত কর্মকারকে প্রচার সম্পাদক করে ৫১সদস্য বিশিষ্ট উপজেলা পুজা উদযাপন কমিটির গঠন করা হয়েছে।
