ইন্দুরকানীতে বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ পালিত
জেলার ইন্দুরকানীতে বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কমপ্লেক্সের সামনে শেষ হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ।
বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাকিল আহম্মেদ খান, ঔষধ প্রস্তুতকারী সংস্থার প্রতিনিধি মো. তৈয়বুর রহমান, আলমগীর কবির মান্নু, ঔষধ ব্যবসায়ী মো. আলতাফ হোসেন প্রমুখ।
Please follow and like us:
« পিরোজপুরে তরুনীকে গণধর্ষণ ॥ গ্রেফতার দুই (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে ‘গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল বিষয়ক’ পরামর্শ সভা অনুষ্ঠিত »
