প্রধান সূচি

খালেদা জিয়ার মুক্তির দাবীতে পিরোজপুরে বিএনপির সমাবেশ

বিএনপির চেয়ারপার্সন কারাবন্দি বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পিরোজপুরে সমাবেশ করেছে জেলা বিএনপির নেতৃবৃন্দ। শনিবার সকালে জেলা বিএনপির আয়োজনে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট আবুল কালাম আকন, সৈয়দ সাবি¦র আহমেদ, আব্দুস ছালাম বাতেন, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত, যুগ্ম সাধারণ সম্পাদক ছরোয়ার হোসেন হাওলাদার, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান শাহীন, জেলা মৎস্যজীবী দলের তরিকুল ইসলাম নজিবুল, জেলা জাসাসের সভাপতি জাহিদুল ইসলাম,  জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক এমদাদুল হক মাসুদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান রুবেল, সহ-সভাপতি খাইরুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার প্রমুখ।

সমাবেশে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপরসন বেগম খালেদ জিয়ার জামিনে সরকার বাঁধা দিচ্ছে। সরকারের টালবাহানায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কোনো ক্ষতি হলে এ বাংলার সাধারণ জনগণ কখনোই তা ক্ষমা করবে না।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial