প্রধান সূচি

বাগেরহাটে ‘গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল বিষয়ক’ পরামর্শ সভা অনুষ্ঠিত

‘মিলেমিশে থাকি ভাই, ন্যায় বিচার পেতে গ্রাম আদলতে যাই’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণ দ্বিতীয় প্রকল্পের আওতায় ‘গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল বিষয়ক’ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বাগেরহাট জেলা ও দায়রা জজ মো. গাজী রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম সাইফুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট স্বপন কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. শাহিনুজ্জামান, ওয়েভ ফাউন্ডেশনের জেলা সমন্বয়কারী আলিউল হাসনাত খান।
সভা সঞ্চলনা করেন ইউএনডিপি’র ডিষ্ট্রিক ফ্যাসিলেটর মহিতোষ কুমার রায়।
উল্লেখ্য, প্রায় তিন বছর ধরে বাগেরহাট জেলার ৬ উপজেলার ৪২টি ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই আদালতে প্রায় সাড়ে ৪ হাজার মামলার মধ্যে ৩ হাজার ১৭৫টি মামলা নিষ্পত্তি এবং ১ হাজার ৬২টি মামলা প্রমাণিত না হওয়ায় তা খারিজ করে দেয়া হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial