প্রধান সূচি

ধর্ষণ মামলা তুলে নিতে বাদীকে হুমকী

বাগেরহাটের মোল্লারহাটে আসামীর স্বজনদের হুমকীতে এলাকা ছেড়েছেন ধর্ষণ মামলার বাদী ও তার পরিবার। জীবন বাঁচাতে পরিবারটি বর্তমানে উপজেলার চরকান্দি গ্রামের এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে।

নির্যাতিতার স্বামী জানান, উপজেলার রাজপাট গ্রামের ফজলা ফরাজীর ছেলে মো. বেনজীর ফরাজী গত ৩০ অক্টোবর দুপুরে আমার স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। ১ নভেম্বর আমার স্ত্রী বাদী হয়ে মোল্লারহাট থানায় একটি ধর্ষণ মামলা করে।  গত ২ নভেম্বর পুলিশ অভিযুক্ত মো. বেনজীর ফরাজীকে আটক করে। সে বর্তমানে জেল হাজতে রয়েছে। কিন্তু বেনজীরের ছেলেসহ তার আত্মীয় স্বজন বর্তমানে আমাদের মেরে ফেলার হুমকী দিচ্ছে। এমনকি বাড়িতে থাকলে আমাকে মেরে ফেলতে পারে তারা। তাই পরিবার-পরিজন নিয়ে নিজ বাড়িঘর ছেলে অন্যত্র আশ্রয় নিয়েছি। আমি  প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা ও আমার স্ত্রীকে ধর্ষনের বিচার চাই।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কবির বলেন, ধর্ষিতার অভিযোগ পেয়ে আমরা আসামীকে আটক করে আদালতে সোপর্দ করেছি। তবে বাদী বা বাদীর পরিবারকে হুমকীর বিষয়টি আমাদের জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial