প্রধান সূচি

সড়ক পরিবহন আইন সংশোধনের দাবীতে বাস ধর্মঘট ॥ ভোগান্তিতে যাত্রীরা

নতুন সড়ক পরিবহন আইনের কিছু ধারা সংশোধন করে শিথিল করার দাবীতে মঙ্গলবার পিরোজপুরের সকল রুটে শুরু হয়েছে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট। ফলে পিরোজপুরের সকল আন্তঃজেলা, পিরোজপুর-খুলনা এবং পিরোজপুর-বরিশাল রুটে সকাল থেকেই বাস চলাচল বন্ধ রয়েছে।

এছাড়া বিকেলে থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের দূরপাল্লার পরিবহন চলাচলও বন্ধ করে দেয়া হয়। আর এতে করে মারাত্মক ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। এছাড়া বাস ধর্মঘটের বিষয়টি আগে থেকে জানতে না পারায় ভোগান্তি বেড়েছে কয়েক গুন। অনেকেই বাধ্য হয়ে প্রকৃত ভাড়ার চেয়ে ৫/৬ গুন ভাড়া দিয়ে মাহেন্দ্র, ইজিবাইক, মাইক্রোবাস ভাড়া করে গন্তব্যস্থলে যান।

বাস শ্রমিকরা জানান, রাস্তায় অবৈধ যান চলাচল বন্ধ না করে নতুন সড়ক পরিবহন আইনের মাধ্যমে দূর্ঘটনার সকল দায়ভার শুধুমাত্র বাস ড্রাইভার ও শ্রামকদের উপর চাপানো হয়েছে। এছাড়া জরিমানা ও সাজার পরিমানও অস্বাভাবিকভাবে বৃদ্ধি করা হয়েছে।

বাস শ্রমিক। তাদের দাবী সরকার এ সমস্যার দ্রুত সমাধান করে সড়কে বাস চলাচল স্বাভাবিক করতে সার্বিক পদক্ষেপ গ্রহন করবেন।

পিরোজপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির আহবায়ক রতন কুমার চক্রবর্তী জানান, নতুন সড়ক পরিবহন আইনের ধারা সংশোধন করে জরিমানা ও শাস্তি শিথিল করার দাবীতে বাস শ্রমিকরা মঙ্গলবার সকাল থেকে বাস চলাচল বন্ধ রেখেছে। এখানে বাস মালিকদের কোন ভূমিকা নেই।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial