Tuesday, November 19th, 2019
লবন নিয়ে গুজব ॥ পিরোজপুরে লবন ক্রয়ে হিড়িক
পিরোজপুরে মঙ্গলবার দুপুরের পর থেকে লবন নিয়ে গুজব শুরু হয়েছে। ‘লবনের দাম বাড়বে এবং লবন পাওয়া যাবে না’ এ জাতীয় গুজব ছড়িয়ে পড়ায় বিকেল থেকে পিরোজপুর পৌর বাজারসহ জেলার বিভিন্ন বাজারে লবন কেনার হিড়িক লেগে যায়। হঠাৎ করে ক্রেতাদের সংখ্যা বেড়ে যায়। পুরুষদের পাশাপাশি মহিলা ক্রেতারা লবন কেনার জন্য ভীড় জমান বাজারে। আর এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী লবনের দাম বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। তবে প্রশাসনের কঠোর পদক্ষেপে পিরোজপুর পৌর বাজারে লবনের দাম আগের মতই আছে। এদিকে, পিরোজপুর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা পিরোজপুর বাজার পরিদর্শন করে ব্যবসায়ী ওবিস্তারিত পড়ুন
তিন ব্যবসায়ীকে জরিমানা ॥ আটক ৪
কাউখালীতে গুজবে লবণ কেনার হিড়িক ॥ প্রশাসন কঠোর অবস্থানে
পিরোজপুরের কাউখালীতে লবণের কেজি ২০০ টাকা হবে এমন গুজবে লবণ কেনার হিড়িক পড়ে গেছে। গুজবের কারণে কাউখালী সদরের বিভিন্ন খুচরা ও পাইকারি দোকানের সব লবণ বিক্রি হয়ে গেছে। এসময় অতিরিক্ত দামে লবন বিক্রির অভিযোগে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩১ হাজার ৫০০ টাকা জরিমানা ও ৪ জনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। পাইকারি ও খুচরা দোকানে লাইন দিয়ে খুচরা বিক্রেতা ও ক্রেতাদের লবণ ক্রয় করতে দেখা গেছে। মূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য কাউখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিংয়ে নামতে হয়েছে। মঙ্গলবার বিকেলে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা উপজেলার বিভিন্ন স্থানেবিস্তারিত পড়ুন
বাংলাদেশের বিচার ব্যবস্থার আধুনিকায়ন বিশ্বে দৃষ্টি আকর্ষণ করেছে … গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, বাংলাদেশের বিচার ব্যবস্থার আধুনিকায়ন আধুনিক বিশ্বে দৃষ্টি আকর্ষণ করেছে। উন্নয়ন অগ্রযাত্রার মাধ্যমে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানের এটি একটি অংশ। একটি দেশের বিচার ব্যবস্থা সে দেশের আদর্শ উন্নয়নের মাপকাঠি। আমাদের বিচার ব্যবস্থা অনেক দূর এগিয়ে গেছে। তুলনামূলক বিচারে পৃথিবীর অন্যান্য দেশের বিচার ব্যবস্থার চেয়ে আমাদের বিচার ব্যবস্থা অনেক অনেক ভালো। আমাদের বিচারের রায় অন্য দেশ অনুকরণ করছে। মঙ্গলবার বিকেলে রাজধানীর সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে ল’ চেম্বার ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের হালনাগাদ সংস্করণের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে গৃহায়নবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে লবনের দাম বৃদ্ধির গুজব বিরোধী প্রশাসনের মাইকিং
‘লবনের দাম একশত টাকা, বিভিন্ন জায়গায় লবন কিনতে গিয়ে মারামারির ঘটনা ঘটেছে’ এমন সব গুজবে পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার বিভিন্ন হাট বাজারে লবন কিনতে দোকানে ছুটছে মানুষ। মঙ্গলবার বিকেলে এমন গুজব ছড়িয়ে পড়ে উপজেলার বিভিন্ন পাড়া মহল্লায়। মুহুর্তের মধ্যে উপজেলার বাজারগুলোতে লবন ক্রেতাদের উপছেপড়া ভীরে দোকানদাররা হিমশিম খেয়ে যায়। ৩০ টাকা কেজি দামের লবন হঠাৎ করে ৩৫/৪০ টাকায় দাম উঠে যায়। গুজবের সুযোগ নিয়ে এক শ্রেনীর আড়ৎদাররা অল্প সময়ের মধ্যেই দোকান থাকা লবন সরিয়ে রেখে লবন না থাকার কথা বলতে শুরু করে দেয়। এতে মানুষের মধ্যে সন্দেহ আরো বাড়তে থাকে। জগন্নাথকাঠিবিস্তারিত পড়ুন
বাগেরহাটে যৌন হয়রানি বন্ধসহ ৮ দফা দাবীতে ম্যাটস শিক্ষার্থীদের বিক্ষোভ
যৌন হয়রানি বন্ধসহ ৮ দফা দাবীতে বিক্ষোভ ও প্রশাসনিক ভবনের বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করেছে বাগেরহাট মেডিকেল এ্যাসিস্ট্যান্ট স্কুলের (ম্যাটস্) ক্ষুব্দ শিক্ষার্থীরা। সোমবার রাত ৮টা থেকে শহরের মুনিগঞ্জস্থ ম্যাটস্-এর ক্যাম্পাসে একাডেমিক ও প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। এদিকে, শিক্ষার্থীদের দাবীর সাথে সম্মতি জ্ঞাপন করে অভিযোগের তদন্ত করতে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন কলেজের অধ্যক্ষ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মো. আব্দুর রকিব। এই কমিটিকে ৪৮ ঘন্টার মধ্যে অভিযোগের বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। শিক্ষার্থীরা অভিযোগে জানায়, দীর্ঘদিন ধরে কলেজের কর্মচারীরা শিক্ষার্থীদের নানাভাবে অত্যাচার করে আসছে। এমনকিবিস্তারিত পড়ুন
সড়ক পরিবহন আইন সংশোধনের দাবীতে বাস ধর্মঘট ॥ ভোগান্তিতে যাত্রীরা
নতুন সড়ক পরিবহন আইনের কিছু ধারা সংশোধন করে শিথিল করার দাবীতে মঙ্গলবার পিরোজপুরের সকল রুটে শুরু হয়েছে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট। ফলে পিরোজপুরের সকল আন্তঃজেলা, পিরোজপুর-খুলনা এবং পিরোজপুর-বরিশাল রুটে সকাল থেকেই বাস চলাচল বন্ধ রয়েছে। এছাড়া বিকেলে থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের দূরপাল্লার পরিবহন চলাচলও বন্ধ করে দেয়া হয়। আর এতে করে মারাত্মক ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। এছাড়া বাস ধর্মঘটের বিষয়টি আগে থেকে জানতে না পারায় ভোগান্তি বেড়েছে কয়েক গুন। অনেকেই বাধ্য হয়ে প্রকৃত ভাড়ার চেয়ে ৫/৬ গুন ভাড়া দিয়ে মাহেন্দ্র, ইজিবাইক, মাইক্রোবাস ভাড়া করে গন্তব্যস্থলে যান। বাস শ্রমিকরা জানান, রাস্তায়বিস্তারিত পড়ুন
পিরোজপুরে ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক ব্যাবসায়ী আটক
জেলার স্বরূপকাঠীতে ১০০ পিস ইয়াবাসহ অপু হাওলাদার (২৪) এবং ১০০ গ্রাম গাঁজাসহ মো. মুন্না খান (২৮) নামের দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মাদকের মামলা দায়ের করে মঙ্গলবার সকালে পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে স্বরূপকাঠী থানার এসআই মো. নজরুল ইসলাম, এসআই মো. ওবায়দুর ও এএসআই শরিফুলের নেতৃত্বে পুলিশ উপজেলার দক্ষিনপাড় বন্দরে কাঠের পুল এলাকায় অভিযান চালিয়ে জগন্নাথকাঠি এলাকার দেলোয়ার হোসেন টুটুলের ছেলে মো. অপু হাওলাদারকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেবিস্তারিত পড়ুন
