প্রধান সূচি

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা

পিরোজপুরে ২২ হাজার পরীক্ষার্থী

প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার পিরোজপুরে প্রায় ২২ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছে। সারাদেশের মত পিরোজপুরে রবিবার থেকে শুরু হয়েছে এ পরীক্ষা।

জেলার ৭টি উপজেলার ৮১টি কেন্দ্রে প্রাথমিক স্তরের এ পরীক্ষায় অংশ নিচ্ছে ২১ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ১৭ হাজার ৭১৬ জন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী এবং ৪ হাজার ১৩৯ জন ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার্থী। আগামী ২৪ নভেম্বর গণিত পরীক্ষার মধ্য দিয়ে এ পরীক্ষা শেষ হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial