প্রধান সূচি

বাগেরহাটে ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ

বাগেরহাটে ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত সাড়ে ৬শ’ পরিবারের মধ্যে চাল বিতরণ করেছে বাগেরহাট পৌরসভা। রবিবার দুপুরে পৌরসভা কার্যালয়ে এ চাল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান।

এ সময় অন্যান্যেদর মধ্যে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল বাকী, ফারুখ তালুকদার, শাহনেওয়াজ মোল্লা দোলন, আবুল হাসেম শিপন, শেখ মাসুম, নাসির উদ্দিন, তানিয়া খাতুন, আসমা আজাদ, শরিফা স্বপ্না প্রমুখ। এ সময় পৌরসভায় বুলবুলে ক্ষতিগ্রস্ত মোট ৬০০ জনকে  ২০ কেজি করে চাল প্রদান করা হয়।

বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান বলেন, পৌরসভার নাগরিকদের যে কোন সমস্যা মোকাবেলায় আমরা সবসময় প্রস্তুত আছি। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ২০ কেজি করে চাল দিয়েছি। পৌরসভায় ক্ষতিগ্রস্ত যে কোন ব্যক্তির জন্য পৌরসভা সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে।

উল্লেখ্য, গত ১০ নভেম্বর ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে টানা বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় গাছ পড়ে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় এবং নি¤œ এলাকা জলমগ্ন হয়ে পড়ে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial