প্রধান সূচি

ভান্ডারিয়ায় ভুয়া পরীক্ষার্থীসহ আটক কেন্দ্র সচিব ও সুপার কারাগারে

পিরোজপুরের ভান্ডারিয়ায় জেডিসি (জুনিয়র দাখিল সার্টিফিকেট) পরীক্ষায় উপজেলার ইকড়ি ইউনিয়নের পশ্চিম পশারিবুনিয়া অবস্থিত বিপিএম দাখিল মাদ্রাসা কেন্দ্রে (ভান্ডারিয়া-২) শনিবার ইংরেজি বিষয়ে পরীক্ষা চলাকালীন সময়ে আটক ৫ ভুয়া পরীক্ষার্থী ও এসব ভুয়া পরীক্ষার্থীদের অর্থের বিনিময়ে পরীক্ষা দেওয়ার সহযোগিতা করার অভিযোগে আটক কেন্দ্র সচিব ও মাদ্রাসা সুপারকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। গতকাল রবিবার আটককৃতদের পুলিশ আদালতে হাজির করলে বিচারক তাদের জামিন আবেদরন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

ভান্ডারিয়া থানার ওসি তদন্ত মো. ফরিদ উদ্দিন জানান, বিপিএম কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মো. এমাদুল হক বাদী হয়ে কেন্দ্র সচিব মাওলানা আমির হোসেন ও মাদ্রাসার সুপারসহ ১৭জনকে বিবাদী করে একটি নিয়মিত মামলা দায়ের করেন। এদের মধ্যে ১নং বিবাদী  মো. আমির হোসেন (৪৯), ছিদ্দিকুর রহমান (৪৫)সহ ৬ ভুয়া পরীক্ষার্থী মুনিয়া আক্তার, রুমী আক্তার, নুপুর আক্তার, সোনিয়া আক্তার, বকুল ও মোমেনুলসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় মামলার ৩নং বিবাদী পশ্চিম গোলবুনিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মো. জাহাঙ্গীর হোসেন (৪০) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial