Sunday, November 17th, 2019
ভান্ডারিয়ায় ভুয়া পরীক্ষার্থীসহ আটক কেন্দ্র সচিব ও সুপার কারাগারে
পিরোজপুরের ভান্ডারিয়ায় জেডিসি (জুনিয়র দাখিল সার্টিফিকেট) পরীক্ষায় উপজেলার ইকড়ি ইউনিয়নের পশ্চিম পশারিবুনিয়া অবস্থিত বিপিএম দাখিল মাদ্রাসা কেন্দ্রে (ভান্ডারিয়া-২) শনিবার ইংরেজি বিষয়ে পরীক্ষা চলাকালীন সময়ে আটক ৫ ভুয়া পরীক্ষার্থী ও এসব ভুয়া পরীক্ষার্থীদের অর্থের বিনিময়ে পরীক্ষা দেওয়ার সহযোগিতা করার অভিযোগে আটক কেন্দ্র সচিব ও মাদ্রাসা সুপারকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। গতকাল রবিবার আটককৃতদের পুলিশ আদালতে হাজির করলে বিচারক তাদের জামিন আবেদরন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। ভান্ডারিয়া থানার ওসি তদন্ত মো. ফরিদ উদ্দিন জানান, বিপিএম কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মো. এমাদুল হক বাদী হয়ে কেন্দ্র সচিববিস্তারিত পড়ুন
বাগেরহাটে ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ
বাগেরহাটে ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত সাড়ে ৬শ’ পরিবারের মধ্যে চাল বিতরণ করেছে বাগেরহাট পৌরসভা। রবিবার দুপুরে পৌরসভা কার্যালয়ে এ চাল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান। এ সময় অন্যান্যেদর মধ্যে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল বাকী, ফারুখ তালুকদার, শাহনেওয়াজ মোল্লা দোলন, আবুল হাসেম শিপন, শেখ মাসুম, নাসির উদ্দিন, তানিয়া খাতুন, আসমা আজাদ, শরিফা স্বপ্না প্রমুখ। এ সময় পৌরসভায় বুলবুলে ক্ষতিগ্রস্ত মোট ৬০০ জনকে ২০ কেজি করে চাল প্রদান করা হয়। বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান বলেন, পৌরসভার নাগরিকদের যে কোন সমস্যাবিস্তারিত পড়ুন
প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা
পিরোজপুরে ২২ হাজার পরীক্ষার্থী
প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার পিরোজপুরে প্রায় ২২ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছে। সারাদেশের মত পিরোজপুরে রবিবার থেকে শুরু হয়েছে এ পরীক্ষা। জেলার ৭টি উপজেলার ৮১টি কেন্দ্রে প্রাথমিক স্তরের এ পরীক্ষায় অংশ নিচ্ছে ২১ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ১৭ হাজার ৭১৬ জন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী এবং ৪ হাজার ১৩৯ জন ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার্থী। আগামী ২৪ নভেম্বর গণিত পরীক্ষার মধ্য দিয়ে এ পরীক্ষা শেষ হবে।
মঠবাড়িয়ায় বুলবুলে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সাহায্য প্রদান
পিরোজপুরের মঠবাড়িয়ায় ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্থদের মাঝে জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। রবিবার সকালে মঠবাড়িয়া ডাকবাংলো মিলনায়তনে পিরোজপুর জেলা পরিষদের সদস্য যায়েদা আক্তার নিনা উপজেলার বিভিন্ন এলাকায় বুলবুলে ক্ষতিগ্রস্থদের মাঝে ২৫ হাজার টাকার চেক বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মঠবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, মঠবাড়িয়া প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষিকা জুলেখা বেগম মনি ও সমাজ সেবক মো. কবির ফরাজী প্রমুখ।
কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু
জেলার কাউখালীতে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে খলিলুর রহমান (৬২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটে উপজেলার শিয়ালকাঠী গ্রামে। খলিলুর রহমান শিয়ালকাঠী গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে। এ ঘটনায় কাউখালী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের ভাই মোজাম্মেল হোসেন জানায়, রবিবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়ির গাছের ডাল কাটতে গাছের ওপর উঠেন। ডাল কাটার সময় গাছের নিচে পল্লী বিদ্যুতের একটি হাইভোল্টেজ তার হঠাৎ স্পর্শ করলে তার ভাই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গাছ থেকে নিচে পাঁকা সড়কের ওপর আছড়ে পড়েন। এলাকাবাসী উদ্ধার করে কাউখালী উপজেলাবিস্তারিত পড়ুন
১১৮ জনের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদক
জাতীয় সংসদের হুইপ, সাবেক ও বর্তমান সংসদ সদস্য, ঠিকাদার, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও শীর্ষ সন্ত্রাসীসহ ১১৮ জনের অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির গঠিত ৭ সদস্যের অনুসন্ধান টিম এরই মধ্যে এ ব্যাপারে কাজ শুরু করেছে। এই টিমের প্রধান হলেন দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। তবে এ বিষয়ে তার বা দুদকের কোনও কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। তবে দুদকের ঊর্ধ্বতন সূত্র জানায়, চলমান শুদ্ধি অভিযানের অংশ হিসেবে এই ১১৮ জনের অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক। তাদের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে বাংলাদেশ ফাইন্যানসিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সহযোগিতা চাওয়া হয়েছে।বিস্তারিত পড়ুন
বাগেরহাটে জলবায়ু পরিবর্তন বিষয়ক সেমিনার
বাগেরহাটে জলবায়ু পরিবর্তনে নারী ও শিশুর প্রভাব বিষয়ক র্শীষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের অডিটিরয়ামে বেসরকারি উন্নয়ন সংস্থা বাদাবন সংঘের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘জলবায়ু পরিবর্তনে নারী ও শিশুর প্রভাব’ বিষয়ক সেমিনারে ২৫জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
মঠবাড়িয়ায় ফারিয়ার মতবিনিময় সভা
জেলার মঠবাড়িয়ায় ব্যবসায়িক সম্পর্ক উন্নতির লক্ষ্যে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া)’র উদ্যোগে কেমিষ্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতির নেতৃবৃন্দের সাথে শনিবার রাতে উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঠবাড়িয়া উপজেলা ফারিয়ার সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলহাজ্ব ডা. আলী হাসান, সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস, মঠবাড়িয়া উপজেলা কেমিষ্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল জলিল দুলাল, সহ-সভাপতি আলহাজ্ব আমির হোসেন, ইদ্রিস আলী মাহারাজ, ফারিয়ার সাবেক সভাপতি মিজানুর রহমান, জসিম উদ্দিন ,সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রেজা, সাংগঠনিক সম্পাদক শামীম গাজী, এসিআইর এরিয়া ম্যানেজার মো. ফারুকবিস্তারিত পড়ুন
