পিরোজপুরে জাতীয় মহিলা সংস্থার নতুন কমিটি গঠন
জাতীয় মহিলা সংস্থার পিরোজপুরের নতুন জেলা নতুন কমিটি গঠিত। আজ সোমবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব দিলীপ কুমার দেবনাথ স্বাক্ষরিত এক পত্রে এ নতুন কমিটি গঠনের কথা জানা গেছে।
গঠিত কমিটি সদস্যরা হলেন- রাশিদা আকরাম, শিক্ষিকা মুনিরা আক্তার (এ্যানী), সমাজকর্মী তুলি মন্ডল, সাংবাদিক শিরিনা আফরোজ এবং দোলা গুহ।
গঠিত কমিটি সদস্যদের মধ্যে রাশিদা আকরাম পিরোজপুর জেলা মহিলা সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বলে পত্রে উল্লেখ করা হয়। আজ ১১ নভেম্বর’২০১৯ থেকে আগামী ২ বছরের জন্য গঠিত নতুন কমিটি দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, পিরোজপুর জাতীয় মহিলা সংস্থার সদ্য বিলুপ্ত কমিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন পিরোজপুর-১ আসনের সাবেক এমপি এ কে এম এ আউয়াল (সাইদুর রহমান) এর স্ত্রী লায়লা ইরাদ।
Please follow and like us:
« পিরোজপুরে গাছ চাপায় নিহত-১ ॥ ঘরবাড়ি ও গাছপালা বিধ্বস্ত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে পিরোজপুরে ব্যাপক ক্ষতি »
