Monday, November 11th, 2019
বিদ্যুৎ বিহীন রয়েছে জেলা ॥ নিহতদের জন্য দোয়া মোনাজাত
ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে পিরোজপুরে ব্যাপক ক্ষতি
ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর আঘাতে পিরোজপুরে ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ে ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। নিম্নঞ্চল ও নদী তিরবর্তী এলাকা পানিতে প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে মৎস্য ঘের ও সবজি ক্ষেত। বিভিন্ন স্থানে বিদ্যুৎ লাইনের উপর গাছ পড়ে বিদ্যুৎ লাইন বিপর্যস্ত হয়ে পড়ে। সোমবার রাতে জেলা শহরে অল্প কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ দেয়া হলেও পৌর এলাকার বেশীরভাগ এলাকাসহ জেলার সকল উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। পিরোজপুর বিদ্যুৎ বিভাগের আবাসিক নির্বাহী প্রকৌশলী শামছুল ইসলাম খান জানান, পিরোজপুরের ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের উপর বিভিন্ন স্থানে গাছ পড়ে লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।বিস্তারিত পড়ুন
পিরোজপুরে জাতীয় মহিলা সংস্থার নতুন কমিটি গঠন
জাতীয় মহিলা সংস্থার পিরোজপুরের নতুন জেলা নতুন কমিটি গঠিত। আজ সোমবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব দিলীপ কুমার দেবনাথ স্বাক্ষরিত এক পত্রে এ নতুন কমিটি গঠনের কথা জানা গেছে। গঠিত কমিটি সদস্যরা হলেন- রাশিদা আকরাম, শিক্ষিকা মুনিরা আক্তার (এ্যানী), সমাজকর্মী তুলি মন্ডল, সাংবাদিক শিরিনা আফরোজ এবং দোলা গুহ। গঠিত কমিটি সদস্যদের মধ্যে রাশিদা আকরাম পিরোজপুর জেলা মহিলা সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বলে পত্রে উল্লেখ করা হয়। আজ ১১ নভেম্বর’২০১৯ থেকে আগামী ২ বছরের জন্য গঠিত নতুন কমিটি দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, পিরোজপুর জাতীয় মহিলা সংস্থার সদ্যবিস্তারিত পড়ুন
