প্রধান সূচি

পিরোজপুরে র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ আটক-১ ॥ গাড়ি জব্দ

বরিশাল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮) পিরোজপুর জেলায় অভিযানে চালিয়ে একটি প্রাইভেটকার থেকে বিপুল পরিমান ফেনসিডিল উদ্ধার করেছে। এসময় তারিকুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয় একটি প্রাইভেটকার।

সোমবার সন্ধ্যায় পিরোজপুর-খুলনা আঞ্চলিক মহা সড়কের বাইপাস এলাকার কমিশনার বাতেনের বাসার সামনে থেকে তারিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। সে যশোর জেলার গাজীর কাইবা গ্রামের সাবেদ আলীর ছেলে।

র‌্যাব-৮ এর স্কোয়ার্ড কমান্ডার সাংবাদিকদের জানান, যশোর থেকে প্রাইভেটকারযোগে একটি ফেনসিডিলের বড় চালান বরিশালে প্রবেশ করতে যাচ্ছে এমন খবরে তাদের একটি টিম পিরোজপুর-খুলনা আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন পরিবহনে তল্লাশি করে। একপর্যায়ে দুটি প্রাইভেটকার সেখানে আসলে একটির মধ্য থেকে তারিকুল ইসলাম নামে ওই যুবক দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া স্বীকারোক্তিতে প্রাইভেটকারের মধ্য থেকে ৫৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত তারিকুল ইসলাম দীর্ঘদিন ধরে বরিশাল অঞ্চলের বিভিন্ন এলাকায় ফেনসিডিলের চালান সরবরাহ করে আসছিলেন।

পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, ফেনসিডিল উদ্ধারের ঘটনায় সোমবার গভীর রাতে র‌্যাবের ডিএডি মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক তরিকুলের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় একটি মামলা করেছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial