প্রধান সূচি

পিরোজপুরে সমবায় দিবস পালিত

“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই শ্লোগানকে সামনে রেখে শনিবার সারাদেশের ন্যায় পিরোজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।  জেলা প্রশাসন ও সমবায় বিভাগ  যৌথ উদ্যোগে এ দিবসের আয়োজন করে।

এ  উপলক্ষে সকালে জেলা সমবায় অফিস থেকে এক বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে জেলা শিল্পকলা একাডেমী অডিটরিয়ামে জেলা সমবায় অফিসার মো. গোলাম কবীর শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সালেহ মুস্তানজির, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহম্মদ মাইনুল হাসান, যুব উন্নয়নের উপ-পরিচালক মো. আবেদ শাহ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিদা বারেক, সমবায়ী তুষার কান্তি মজুমদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা সমবায় অফিসার মো. অহিদুজ্জামান খান।

অনুষ্ঠান শেষে উদয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সাইফুল্লাহ হুমায়ূনসহ সদরের ১০ জনকে শ্রেষ্ঠ সমবায় উদ্যোক্তাকে ক্রেস্ট এবং পিরোজপুর সমবায় ব্যাংক, উদয়ন বহুমুখী সমবায় সমিতি, প্রতিশ্রুতি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডসহ ১০টি সফল সমবায় সমিতিকে পুরস্কৃত করা হয়।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial