Saturday, November 2nd, 2019
মঠবাড়িয়ার তুষখালী কলেজে হামলা ॥ প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ
পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলার তুষখালী কলেজে শুক্রবার রাতে হামলা চালিয়ে ভাংচুর করেছে সন্ত্রাসীরা। এ সময় হামলাকারীরা কলেজের নৈশ প্রহরীকে কুপিয়ে গুরুতর জখম করেছে। আহত কলেজ নৈশ প্রহরী খায়রুল ইসলাম ফরাজী (২৯)কে রাতেই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া ইমরান (২২) ও রিফাত(২৪) নামের দুই যুবক মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়। এদিকে, রাতের আঁধারে কলেজে হামলার প্রতিবাদ ও বিচারের দাবীতে বিক্ষুব্দ শিক্ষক-শিক্ষার্থীরা শনিবার সকালে মঠবাড়িয়া-চরখালী সড়ক অবরোধ করে মানববন্ধন করেছে। এ স সময় পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।বিস্তারিত পড়ুন
শেখ হাসিনার সরকার স্বাস্থ্য সেবা মানুষের দোড় গোড়ায় পৌঁছে দিয়েছে … গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নিরলস প্রচেষ্টায় স্বাস্থ্য সেবা আজ মানুষের দোড় গোড়ায় পৌঁছেছে। তাই স্বাস্থ্য সেবা নিয়ে কোন দুর্নীতি সহ্য করা হবে না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর গ্রামীন পর্যায় দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়। ওই সময় আওয়ামী লীগ সরকার এ দেশের মানুষের উন্নত চিকিৎসা ও বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন। বর্তমান সরকার জনসংখ্যা অনুপাতে চিকিৎসক তৈরীর জন্য নতুন নতুন মেডিকেলবিস্তারিত পড়ুন
কাঠালিয়ার মাদক ব্যবসায়ী সুলতান ভান্ডারিয়ায় গ্রেফতার
পিরোজপুরের ভান্ডারিয়া থানা পুলিশ শনিবার বিকেলে উপজেলার পৈকখালী বাজার সংলগ্ন জলিল চৌকিদারের বাড়ির সামনে রাস্তা থেকে সুলতান ফরাজী (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ১৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। আটক সুলতান ফরাজীর বাড়ি পার্শবর্তী ঝালকাঠী জেলার কাঠালিয়া উপজেলার বড় কাঠালিয়া গ্রামে। সে ওই গ্রামের আব্দুল হক ফরাজীর ছেলে। ভান্ডারিয়া থানার ওসি এস. এম. মাকসুদুর রহমান জানান, আটককৃতের বিরুদ্ধে থানা পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।
পিরোজপুরে সমবায় দিবস পালিত
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই শ্লোগানকে সামনে রেখে শনিবার সারাদেশের ন্যায় পিরোজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও সমবায় বিভাগ যৌথ উদ্যোগে এ দিবসের আয়োজন করে। এ উপলক্ষে সকালে জেলা সমবায় অফিস থেকে এক বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমী অডিটরিয়ামে জেলা সমবায় অফিসার মো. গোলাম কবীর শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সালেহ মুস্তানজির, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহম্মদ মাইনুল হাসান, যুব উন্নয়নের উপ-পরিচালক মো. আবেদবিস্তারিত পড়ুন
কাউখালীতে সমবায় দিবস পালিত
র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পিরোজপুরের কাউখালীতে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রসাশন ও সমবায় বিভাগের আয়োজনে শনিবার সকালে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোছা: খালেদা খাতুন রেখার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু। বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোছা: জাহানারা বেগম, মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, হারুন আর রশীদ খান, হেমায়েত উদ্দিন তালুকদার প্রমূখ।
ইন্দুরকানীতে সমবায় দিবস পালিত
‘বঙ্গবন্ধুর দর্শণ সমবায়ে উন্নয়ন’ এই স্লোগানকে সামনে রেখে ইন্দুরকানীতে ৪৮তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালীটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্বরে শেষ হয়। র্যালী শেষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদের সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এম মতিউর রহমান, ডা. ননী গোপাল হালদার প্রমুখ।বিস্তারিত পড়ুন
মোংলায় জাতীয় সমবায় দিবস পালন
শনিবার মোংলায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে একটি বর্নাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত মান্নানের সভাপতিত্বে আলোসভা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোস্তফা কামাল, মোংলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব এইচ এম দুলাল, সাবেক পৌর চেয়ারম্যান শেখ আব্দুস সালাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, মিঠাখালী ইউপি চেয়ারম্যান শেখ ই¯্রাফিল হোসেন প্রমুখ। সভায় মোংলা পোর্ট জালি বোট সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব এইচ এম দুলারসহ ১৬ জনকেবিস্তারিত পড়ুন
মোংলায় বণিক সমিতির নতুন আহবায়ক কমিটি
মোংলা বন্দর শহরের ব্যবসায়ীদের নিয়ে গঠিত বণিক সমিতির নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের বাজার এলাকায় আলহাজ্ব এইচ এম দুলালের সভাপতিত্বে ব্যবসায়ীদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে ১৩ সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটি গঠন করা হয়। আলহাজ্ব এইচ এম দুলাল আহবায়ক এবং আলহাজ্ব আবু তাহেরকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটি মোংলা বাজারের ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সার্বিক কার্যক্রম চালিয়ে যাবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
নৈশপ্রহরীকে কুপিয়ে জখম ॥ গাড়ী ও আসবারপত্র ভাংচুর
পিরোজপুরের মঠবাড়িয়ায় তুষখালী কলেজে সন্ত্রাসী হামলা
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী কলেজে সন্ত্রাসীরা হামলা চালিয়ে কলেজের নৈশপ্রহরী খাইরুল ফরাজীকে কুপিয়ে জখম করেছে। এ সময় হামলাকারীরা কলেজের মোটর সাইকেল, গাড়ী, ডিজিটাল নিয়ন সাইনবোর্ড ও আসবারপত্রসহ বিভিন্ন স্থাপনা ভাংচুর করেছে। শুক্রবার রাত ১০ টার দিকে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে দেশীয় অস্ত্র, লাঠি, রড নিয়ে একদল সন্ত্রাসী তুষখালী কলেজে ঢুকে কলেজ ক্যাম্পাসে থাকা গাড়ী ও বিভিন্ন স্থাপনায় ভাংচুর করা শুরু করে। এ সময় কলেজে দায়িত্বে থাকা নৈশপ্রহরী (নাইটগার্ড) খাইরুল ফরাজী বাঁধা দিলে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। হামলাকারীরা কলেজের একটিবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে কলেজ ছাত্রীর আত্মহত্যা
পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার কামারকাঠি গ্রামে মায়ের বকুনি খেয়ে সুমাইয়া আক্তার (১৭) নামের এক কলেজ ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য বিধান চন্দ্র মেয়েটির পরিবারের বরাত দিয়ে জানান, শুক্রবার সকালে সুমাইয়া প্রাইভেট পড়ে বাড়ী ফিরতে দেরি করে। এতে তার মা ক্ষিপ্ত হয়ে মেয়েকে বকাঝকা করে। বিকেলের দিকে তার মা ছোট ছেলেকে নিয়ে প্রাইভেট পড়ানোর জন্য বাসা থেকে বেরিয়ে যান। পরে সন্ধ্যার দিকে বাসায় ফিরে ওড়না দিয়ে পেঁচানো ঘরের মধ্য মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পান। সুমাইয়া স্বরূপকাঠী শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী।বিস্তারিত পড়ুন
