কাউখালীতে সমবায় দিবস পালিত
র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পিরোজপুরের কাউখালীতে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রসাশন ও সমবায় বিভাগের আয়োজনে শনিবার সকালে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোছা: খালেদা খাতুন রেখার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু। বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোছা: জাহানারা বেগম, মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, হারুন আর রশীদ খান, হেমায়েত উদ্দিন তালুকদার প্রমূখ।
Please follow and like us:
« ইন্দুরকানীতে সমবায় দিবস পালিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে সমবায় দিবস পালিত »
