প্রধান সূচি

ইন্দুরকানীতে সমবায় দিবস পালিত

‘বঙ্গবন্ধুর দর্শণ সমবায়ে উন্নয়ন’ এই স্লোগানকে সামনে রেখে ইন্দুরকানীতে ৪৮তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালীটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্বরে শেষ হয়।

র‌্যালী শেষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদের সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এম মতিউর রহমান, ডা. ননী গোপাল হালদার প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন, পত্তাশী ইউপি চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মো. মনিরুজ্জামানসহ সমবায় সমিতির সদস্যবৃন্দ।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial