স্বরূপকাঠীতে কলেজ ছাত্রীর আত্মহত্যা
পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার কামারকাঠি গ্রামে মায়ের বকুনি খেয়ে সুমাইয়া আক্তার (১৭) নামের এক কলেজ ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য বিধান চন্দ্র মেয়েটির পরিবারের বরাত দিয়ে জানান, শুক্রবার সকালে সুমাইয়া প্রাইভেট পড়ে বাড়ী ফিরতে দেরি করে। এতে তার মা ক্ষিপ্ত হয়ে মেয়েকে বকাঝকা করে। বিকেলের দিকে তার মা ছোট ছেলেকে নিয়ে প্রাইভেট পড়ানোর জন্য বাসা থেকে বেরিয়ে যান। পরে সন্ধ্যার দিকে বাসায় ফিরে ওড়না দিয়ে পেঁচানো ঘরের মধ্য মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পান।
সুমাইয়া স্বরূপকাঠী শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। তার বাবা একজন চা ক্ষুদ্র ব্যবসায়ী।
স্বরূপকাঠী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে। পরিবারের কাছ থেকে লিখিত নিয়ে লাশটি হস্তান্তর করা হয়েছে।
Please follow and like us:
« মাদক, সন্ত্রাস বিনাশ করতে হলে খেলাধুলার বিকল্প নেই … গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরের মঠবাড়িয়ায় তুষখালী কলেজে সন্ত্রাসী হামলা »
