প্রধান সূচি

পিরোজপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা আহত

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পিরোজপুর সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন হাওলাদার রায়হানকে একদল যুবক বৃহস্পতিবার রাতে হামলা চালিয়ে গুরুত্বর আহত করেছে।

আহত জসিম উদ্দিন হাওলাদার রায়হান জানান, রাত ৯টার দিকে পোস্ট অফিস সড়কে শুক্রবারের ফুটবল খেলা উপলক্ষে স্টেডিয়াম গেটে মন্ত্রীর ছবিসহ ব্যানার করার জন্য রোজগার্ডেন রেস্তোরার নিচে গেলে জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিকের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তার (অনিক) সাথে থাকা ১০/১২জন যুবক হামলা চালিয়ে তাকে গুরুত্বর আহত করে। বর্তমানে রায়হান খুলনায় চিকিৎসাধীন রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial