প্রধান সূচি

পুলিশ সুপার গোল্ড কাপে পিরোজপুর সদর উপজেলা ফাইনালে

পুলিশ সুপার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে পিরোজপুর সদর উপজেলা একাদশ ফাইনালে উঠেছে। মঙ্গলবার অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ইন্দুরকানী উপজেলা একদশকে ১-০ গোলে পরাজিত করে সদর উপজেলা পরিষদ ফাইনালে উঠে। আগামী ১ নভেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

পিরোজপুর জেলা স্টেডিয়ামে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় বিজয়ী দলের নাইজেরিয়ান খেলোয়ার এবেলে একমাত্র গোলটি করেন।

মঙ্গলবারের প্রথম সেমিফাইনার খেলায় স্টেডিয়ামের গ্যালারীতে ছিল দর্শকদের উপচেপড়া ভীড়। এদিন গ্যালারীতে তিলধারণের ঠাঁই ছিল না।

কাল বুধবার দ্বিতীয় সেমিফাইনাল খেলায় ভান্ডারিয়া উপজেলা একাদশ ও মঠবাড়িয়া উপজেলা একাদশ অংশগ্রহণ করবে। জেলা স্টেডিয়ামে বিকেল ২-৩০ মিনিটে খেলা শুরু হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial