ইন্দুরকানীতে মা ইলিশ রক্ষার অভিযানে ২ হাজার মিটার কারেন্ট জাল আটক
ইন্দুরকানীতে মা ইলিশ রক্ষায় অভিযান দুই হাজার মিটার কারেন্ট জাল আটক করে পুড়িয়ে ফেলেছে প্রশাসন। রবিবার রাতে উপজেলার কঁচা নদীতে ইউএনও হোসাইন মুহাম্মদ আল মুজাহিদের নেতৃত্বে উপজেলা মৎস্য অধিদপ্তর অভিযান চালিয়ে কচানদীর কালাইয়া পয়েন্ট থেকে দুই হাজার মিটার কারেন্ট জাল আটক করে। পরে আটককৃত জাল আন্দুরকানী লঞ্চঘাট এলাকায় পুড়িয়ে ফেলে। অভিযানে অংশ গ্রহণ করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুর গফ্ফার সহ আইনশৃংখলা রক্ষা বাহিনী।
Please follow and like us:
« ইন্দুরকানীতে মোবাইলের দোকান চুরি (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) চিতলমারীতে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে দেড় কিলোমিটার রাস্তা সংস্কার »
