প্রধান সূচি

স্বরূপকাঠীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই স্লোগানকে সামনে রেখে স্বরূপকাঠী উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে স্বরূপকাঠী (নেছারাবাদ) থানা পুলিশের উদ্যোগে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার সকালে থানা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে স্বরূপকাঠি পৌর  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্তরে মিলিত হয়। সেখানে আলোচনা সভায়  বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ-কাউখালী সার্কেল) মো. রিয়াজ হোসেন, ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, ওসি মো. কামরুজ্জামান তালুকদার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম সিকদার প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial