প্রধান সূচি

পিরোজেপুরে পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু গ্যালারীর উদ্বোধন

পিরোজেপুরে “মানসম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা” এই স্লোগানে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পিরোজপুর সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ৮০নং পালপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পিরোজপুর সদর উপজেলা শিক্ষা অফিসার মো. রুহুল আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জেছের আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর পিটিআই’র সুপারিনটেনডেন্ট মোল্যা ফরিদ আহম্মেদ, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. অরিফুল ইসলাম, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. আতাউর রহমান, ইউআরসির ইন্সট্রাক্টর গাজী মো. নজরুল ইসলাম।

সভা শেষে বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে নির্মিত ৩৮টি ছবি নিয়ে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্যালারী” উদ্বোধন করেন পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জেছের আলী।

অনুষ্ঠানে পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial