Monday, October 21st, 2019
মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার কোন বিকল্প নেই … গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, “বাঙালি জাতির মৌলিক সত্তা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার সত্তা। আমাদের সকলের মধ্যে এই সত্তা জাগ্রত হওয়া প্রয়োজন। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার কোন বিকল্প নেই। সোমবার বিকেলে রাজধানীর শাহবাগস্থ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে মহান মুক্তিযুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে কথাসাহিত্যিক মনি হায়দার রচিত উপন্যাস ‘কিংবদন্তির ভাগীরথী’-এর প্রকাশনা উৎসব উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। কথাসাহিত্যিক হাসনাত অবদুল হাই এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রাবন্ধিক ও গবেষক ড. সরকার আব্দুল মান্নান এবং নাট্যজন মাসুমবিস্তারিত পড়ুন
মাদক থেকে যুব সমাজকে মাঠে ফেরাতে
পিরোজপুরে পুলিশ সুপার গোল্ড কাপ টুর্নামেন্টের উদ্বোধন
‘ফুটবল খেলতে মাঠে চলি, মাদককে না বলি’ এ শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরে শুরু হয়েছে পুলিশ সুপার গোল্ড কাপ টুর্নামেন্ট-২০১৯। সোমবার পিরোজপুর জেলা ষ্টেডিয়ামে প্রধান অতিথি থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের এমপি শেখ এ্যানী রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ। অনুষ্ঠানের সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। উদ্বোধনী খেলায় পিরোজপুর সদর উপজেলা একাদশ ৫-১ গোলে নাজিরপুর উপজেলা একাদশকে পরাজিত করে। বিজয়ী পিরোজপুর সদর উপজেলা পরিষদ দলের পক্ষে নাইজেরিয়ান খেলোয়ার এবেলে হ্যাট্রিক ও ভূপোলো দুই গোল করেন।বিস্তারিত পড়ুন
বাগেরহাটে বিআরটিএ’র দালালের কারাদন্ড
সেবা গ্রহিতাদের কাছ থেকে ঘুষ নেওয়া ও নানা অনিয়মের অভিযোগে বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের হটলাইন ১০৬ নম্বরে ভুক্তভোগীর ফোন পেয়ে সোমবার বিকেলে দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম এ অভিযান চালায়। এসময় দুদক মিঠু মিয়া (৩৫) নামের এক দালালকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়। বাগেরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইসতিয়াক আহমেদ এ কারাদন্ডের আদেশ দেন। এছাড়া সেবা গ্রহিতাদের কাছ থেকে ঘুষ গ্রহনের অপরাধে বিআরটিএ জেলা কার্যালয়ের সিল মেকানিক মো. মজিবর রহমানকে সাময়িক বরখাস্ত করেনবিস্তারিত পড়ুন
জুয়াড়ী আটক করে বিপাকে মোংলা নৌ পুলিশ
মোংলার চিলা ইউনিয়নে স্থানীয় প্রভাবশালীদের প্রশ্রয়ে চলা জুয়ার আসর থেকে জুয়াড়ী আটক করে উল্টো বিপাকে পড়ছে পুলিশ। প্রভাবশালীরা দলীয় পদ-পদবী আর কৌশল ব্যবহার করে প্রশাসনের কর্তব্য পালনে বাঁধাগ্রস্থ করছে। শুধুমাত্র এই চক্রের আশ্রয়-প্রশ্রয়ে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের গাববুরিয়া, গিলার খাল কুলসহ বিভিন্ন জায়গাতে প্রতিদিন চলে জমজমাট জুয়ার আসর। ওই প্রভাবশালীদের ছত্রছায়ায় জুয়াড়ীদের সাথে সুন্দরবন ধ্বংসের চক্ররা সংঘবদ্ধ হয়ে পুলিশের বিরুদ্ধে টাকা আত্মসাৎ, টোকেন বানিজ্যসহ নানা অভিযোগ এনে মানববন্ধন পালন করছে বলে জানা গেছে। স্থানীয়রা বলছেন, এই এলাকায় প্রভাবশালীদের কাছে পুলিশ জিম্মি। নিরাপত্তাহীনতায় আমরা সাধারণ মানুষ ও সুন্দরবন। দেশব্যাপি চলা জুয়াবিস্তারিত পড়ুন
পিরোজেপুরে পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু গ্যালারীর উদ্বোধন
পিরোজেপুরে “মানসম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা” এই স্লোগানে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পিরোজপুর সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ৮০নং পালপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পিরোজপুর সদর উপজেলা শিক্ষা অফিসার মো. রুহুল আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জেছের আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর পিটিআই’র সুপারিনটেনডেন্ট মোল্যা ফরিদ আহম্মেদ, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. অরিফুল ইসলাম, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. আতাউর রহমান, ইউআরসির ইন্সট্রাক্টর গাজী মো.বিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন উপলক্ষে শিক্ষার্থীদের হাত ধোয়ার কলাকৌশল শেখানো ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ চত্ত্বর থেকে জনস্বাস্থ্য প্রকৌশ বিভাগ, ব্যাক ও পুষ্টি প্রকল্পের যৌথ আয়োজনে অনুষ্ঠিত র্যালির নেতৃত্ব দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল হক, ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, পৌরসভার মেয়র মো. গোলাম কবির। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে হাত ধোঁয়া কর্মসূচিতে অংশ নেয়।
মঠবাড়িয়ায় হাত ধোয় দিবস পালিত
‘সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ্য জীবন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় সোমবার বিশ্ব হাত দোয়া দিবস পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীতে জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা-কর্মচারীসহ পৌরশহরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাসের সভাপত্বিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সিফাত, সরকারী হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা ফজিলা রহমান মহিলা কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার শিক্ষার মানোন্নয়নের লক্ষে অভিভাবক ও শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি রাষ্ট্রপতি কার্যালয়ের যুগ্ম সচিব মো. শাহাবুদ্দিন খান, বিশেষ অতিথি সহকারি কমিশনার (ভূমি) মো. মেহেদি হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. জাহিদ হোসেন, সহকারি অধ্যাপক মো. শহীদুল ইসলাম বাহাদুর, উত্তম কুমার মিস্ত্রী, প্রভাষক আবুল কালাম আজাদ, অভিভাবক সাফিয়া খাতুন ও আব্দুর রহিম।
মঠবাড়িয়ায় চুরি
পিরোজপুরের মঠবাড়িয়ায় রবিবার রাতে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। উপজেলার ধানীসাফা ইউনিয়নের চিত্রা গ্রামে ব্যাবসায়ী মিরাজ হাওলাদারের বসতঘরে এ চুরির ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার রাতে পরিবারের চার সদস্য খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে গেলে সংঘবদ্ধ চোরের দল পেছনের দরজা খুলে ঘরে প্রবেশ করে। পরে তারা কৌশলে গৃহকর্তা মিরাজ হাওলাদার (৩২), স্ত্রী মমতাজ বেগম (২৮), মেয়ে রিমা আক্তার (১৩) ও মিরাজের বৃদ্ধা মা ফিরোজা বেগমকে (৬৫) অচেতন নাশক ঔষধ স্প্রে করে পরিাবরের সবাইকে অচেতন করে নগদ ৩৩ হাজার টাকা, ৪টি মোবাইল ফোন, ১টি টর্চ লাইট ও প্রায় ১ ভরি স্বর্ণালংকার নিয়েবিস্তারিত পড়ুন
এ কেমন নৃশংসতা ?
বাগেরহাটের শরণখোলায় এক কৃষকের একটি গর্ভবতী গাভী জবাই করে মাংস চুরির ঘটনা ঘটেছে। রবিবার গভীর রাতে উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। কৃষকের পরিবার সুত্রে জানা গেছে, দক্ষিণ রাজাপুর গ্রামের মৃত মহব্বত আলী মুন্সীর ছেলে কৃষক আইউব আলী মুন্সীর তিনটি গরু তার গোয়ালে প্রতিদিনের মত বাধা ছিল। কিন্তু রবিবার গভীর রাতে কে বা কাহারা তার একটি গর্ভবতী গাভী পার্শ্ববর্তী ৭৪নং রসুলপুর পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে নিয়ে জবাই করে ভুড়ি ও চামড়া ফেলে মাংস নিয়ে যায়। পরের দিন সকালে আইউব আলী মুন্সীর স্ত্রী শেফালী বেগম গোয়ালে গাভীটি দেখতে নাবিস্তারিত পড়ুন
