প্রধান সূচি

স্বরূপকাঠীতে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা ফজিলা রহমান মহিলা কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার শিক্ষার মানোন্নয়নের লক্ষে অভিভাবক ও শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি রাষ্ট্রপতি কার্যালয়ের যুগ্ম সচিব মো. শাহাবুদ্দিন খান, বিশেষ অতিথি সহকারি কমিশনার (ভূমি) মো. মেহেদি হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. জাহিদ হোসেন, সহকারি অধ্যাপক মো. শহীদুল ইসলাম বাহাদুর, উত্তম কুমার মিস্ত্রী, প্রভাষক আবুল কালাম আজাদ, অভিভাবক সাফিয়া খাতুন ও আব্দুর রহিম।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial