মাদক থেকে যুব সমাজকে মাঠে ফেরাতে
পিরোজপুরে পুলিশ সুপার গোল্ড কাপ টুর্নামেন্টের উদ্বোধন
‘ফুটবল খেলতে মাঠে চলি, মাদককে না বলি’ এ শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরে শুরু হয়েছে পুলিশ সুপার গোল্ড কাপ টুর্নামেন্ট-২০১৯।
সোমবার পিরোজপুর জেলা ষ্টেডিয়ামে প্রধান অতিথি থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের এমপি শেখ এ্যানী রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ। অনুষ্ঠানের সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।
উদ্বোধনী খেলায় পিরোজপুর সদর উপজেলা একাদশ ৫-১ গোলে নাজিরপুর উপজেলা একাদশকে পরাজিত করে। বিজয়ী পিরোজপুর সদর উপজেলা পরিষদ দলের পক্ষে নাইজেরিয়ান খেলোয়ার এবেলে হ্যাট্রিক ও ভূপোলো দুই গোল করেন। বিজীত নাজিরপুর উপজেলা দলের রাজু একমাত্র গোলটি করেন।
খেলায় পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান মো. মুজিবুর রহমান খালেক, নাজিরপুর উপজেলা চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন, স্বরূপকাঠী উপজেলা চেয়ারম্যান আব্দুল হকসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা ভাইস চেয়ারম্যানবৃন্দ, ইউনিয়ন চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও সদস্যবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, মাঠে অনেক দিন পর ফুটবল গড়ানোয় খেলা দেখতে জেলা ষ্টেডিয়ামের গ্যালারীতে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে। তারা উৎসবমূখর পরিবেশে খেলা উভোগ করেন।
পিরোজপুর জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টে পিরোজপুর জেলার ৭ উপজেলার ৭টি দল এবং জেলা পুলিশের একটি দলসহ মোট ৮টি দল অংশ গ্রহণ করবে।
