প্রধান সূচি

মঠবাড়িয়ায় চুরি

পিরোজপুরের মঠবাড়িয়ায় রবিবার রাতে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। উপজেলার ধানীসাফা ইউনিয়নের চিত্রা গ্রামে ব্যাবসায়ী মিরাজ হাওলাদারের বসতঘরে এ চুরির ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার রাতে পরিবারের চার সদস্য খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে গেলে সংঘবদ্ধ চোরের দল পেছনের দরজা খুলে ঘরে প্রবেশ করে। পরে তারা কৌশলে গৃহকর্তা মিরাজ হাওলাদার (৩২), স্ত্রী মমতাজ বেগম (২৮), মেয়ে রিমা আক্তার (১৩) ও মিরাজের বৃদ্ধা মা ফিরোজা বেগমকে (৬৫) অচেতন নাশক ঔষধ স্প্রে করে পরিাবরের সবাইকে অচেতন করে নগদ ৩৩ হাজার টাকা, ৪টি মোবাইল ফোন, ১টি টর্চ লাইট ও প্রায় ১ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুজ্জামান জানান, খবর পেয়ে থানার ইনন্সপেক্টর (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial