প্রধান সূচি

বাগেরহাটে নারী উদ্যোক্তা প্রশিক্ষণ

বাগেরহাটে ৫ দিনব্যাপী নারী উদ্যোক্তা উন্নয়ন ও ব্যবসা ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে বাগেরহাট দশানীস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

এসএমই’র ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রি (বিডব্লিউসিসিআই) এর সহযোগিতায় এ নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণ কোর্সে ৫০ জন নারী উদ্যোক্তা অংশ নেন।

বাগেরহাট সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী উদ্যোক্তা রিজিয়া পারভীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাগেরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রেজাউল ইসলাম, বাগেরহাট পৌরসভার প্যানেল মেয়র তানিয়া খাতুন, নারী উদ্যোক্তা এডভোকেট লুনা সিদ্দিকী, শিল্পী আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সরকার নারী বান্ধব। তাই নারীদের ব্যবসা বানিজ্যে এগিয়ে আসতে  নানা উদ্যোগ গ্রহন করছে। বাগেরহাটে নারীদের ক্ষুদ্র ব্যবসায় সফলতা আনার লক্ষে এই উদ্যোগ নেয়া হয়েছে, যা আগামীতে বেকার নারীদের ক্ষমতায়নের পাশাপাশি  কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial