ভান্ডারিয়ার তেলিখালীতে ৬ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পন
পিরোজপুরের ভান্ডারিয়ায় গতকাল রবিবার বিকেলে উপজেলার ৩নং তেলিখালী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গনে পিরোজপুর জেলা পুলিশ সুপারের কাছে উপজেলার ৬ মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেছেন।
তেলিখালী ইউনিয়ন পরিষদের আয়োজনে মাদকসেবী, মাদক ব্যবসায়ীদের আত্মসমার্পন এবং সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ বিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ।
ভান্ডারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার) মো. শাহ নেওয়াজ, ভান্ডারিয়া জাতীয়পর্টি (জেপি)’র সিনিয়র যুগ্ন আহবায়ক গোলাম সরোয়ার, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রহমান খসরু, মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, ভান্ডারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, তেলিখালী ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন হাওলাদার প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেপির যুগ্ন আহবায়ক ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, যুগ্ন আহবায়ক ও পিরোজপুর জেলা পরিষদের সদস্য আব্দুল হাই হাওলাদার, ভান্ডারিয়া পৌর সহায়ক কমিটির সদস্য মো. ইউসুফ আলি আকনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। 
সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান বলেন, ২০৫০ সালে বাংলাদেশ একটি উন্নত ধনী দেশে পরিনত হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালে বাংলাদেশকে বিশ্ব দরবারে যে একটি উন্নয়নশীল দেশে রূপান্তরিত করার স্বপ্ন দেখেন তা বাস্তবায়নে বড় বাঁধা হচ্ছে মাদক এবং সন্ত্রাস। তাই আগামীর নতুন দেশ বির্নিমানে যুবকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। আর সে জন্য মাদক, সন্ত্রাসের পথ পরিহার করে সুস্থ্য সামাজিক পরিবেশে ফিরে আসতে হবে।
এসময় পুলিশ সুপার হায়াতুল ইসলাম আরো বলেন, এ এলাকার মাননীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি তার নিবাচনী এলাকায় প্রধান মন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। তাই বাংলাদেশকে একটি সুখি সমৃদ্ধ দেশ গড়তে সকলকে আন্তরিক হওয়ার আহবান জানান।
পরে মাদক সেবন ও ব্যবসা থেকে আত্মসমর্পণকারী সবুজ বেপারী (২৮), মো. রুবেল খান (২৫), শোভন হাওলাদার (২৪) মোতালেব বেপারী (৪৮) দুলাল হাওলাদার (৩৫) এবং রুবেল তালুকদার (৪১) এই ৬ ব্যক্তিকে পিরোজপুর জেলা পরিষদের পক্ষ থেকে ব্যাটারি চালিত ৬টি রিক্সা ও ভ্যানের চাবি তুলে দেয়া হয়।
এছাড়া পুলিশ সুপারের হাতে ইফতি ইটিসেল কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের পক্ষ থেকে তেলিখালী ইউনিয়ন পরিষদ সংলগ্ন তেলিখালী ও ইকড়ি এ দুই ইউনিয়নে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পুলিশ তদন্ত কেন্দ্রের জন্য একটি পুলিশ ভ্যানের চাবি হস্তান্তর করা হয়। এদিন সন্ধ্যায় তেলিখালী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মসজিদের উদ্বোধন করা হয়।
