প্রধান সূচি

Sunday, October 20th, 2019

 

ভান্ডারিয়ার তেলিখালীতে ৬ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পন

পিরোজপুরের ভান্ডারিয়ায় গতকাল রবিবার বিকেলে উপজেলার ৩নং তেলিখালী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গনে পিরোজপুর জেলা পুলিশ সুপারের কাছে উপজেলার ৬ মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেছেন। তেলিখালী ইউনিয়ন পরিষদের আয়োজনে মাদকসেবী, মাদক ব্যবসায়ীদের আত্মসমার্পন এবং সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ বিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ। ভান্ডারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার) মো. শাহ নেওয়াজ,বিস্তারিত পড়ুন


ভান্ডারিয়া মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচ্ছন্ন কিট বিতরণ

ভান্ডারিয়া মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে রবিবার দুপুরে স্কুল মিলনায়তনে বেসরকারি সংস্থ্যা এসএমসি’র (পার্সোনাল হাইজেনিক প্রকল্প জয়া) সোসাল মার্কেটিং এর উদ্যোগে বিদ্যালয়ের ৪৪৬ জন শিক্ষার্থীকে বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষায় পরিচ্ছন্ন কিট স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য জাতীয়পার্টি জেপি’র উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুকুজ্জামান মন্টু’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মো.বিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে শ্রমিক লীগের চাঁদাবাজী বন্ধ

পিরোজপুরে ইন্দুরকানীতে ইজিবাইক শ্রমিকদের বিক্ষোভে শ্রমিক লীগের চাঁদাবাজী বন্ধ হয়ে হয়ে গেছে। ইন্দুরকানী উপজেলা শ্রমিক লীগের সভাপতি আ. হাকিম, সহ-সভাপতি পারভেজসহ কয়েকজন নেতা ইজিবাইক শ্রমিকদের জিম্মি করে গত ১০ বছর ধরে চাঁদা আদায় করে নিজেরা ভাগ করে নিত। উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ সম্প্রতি এ উপজেলায় যোগদান করে ইজিবাইক চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের বিষয়টি জেনে আদায়কারী নেতৃবৃন্দকে চাঁদা আদায় বন্ধ করতে বলেন। কিন্তু ইউএনওর নিষেধ অমান্য করে আবারও শ্রমিক লীগের নেতৃবৃন্দ ইজিবাইক চালকদের কাছ থেকে চাঁদা আদায় করলে রবিবার দুই শতাধিক ইজিবাইক শ্রমিকরা চাঁদা বন্ধের দাবীতে উপজেলাবিস্তারিত পড়ুন


নাজিরপুরে স্ত্রীর মর্যাদার দাবীতে প্রেমিকের বাড়িতে অন্ত:সত্ত্বা যুবতীর অবস্থান

পিরোজপুরের নাজিরপুর স্ত্রীর মর্যাদার দাবীতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অন্ত:সত্ত্বা এক যুবতী অবস্থান করছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের পাতিলাখালী গ্রামে। প্রেমিক কাইয়ুম শেখ (৩০) ওই গ্রামের আলী শেখের ছেলে। ওই যুবতী (২২) একই গ্রামের বাসিন্দা। রবিবার সকালে কাইয়ুম শেখের বাড়িতে গিয়ে কথা হয় স্ত্রীর দাবীতে অবস্থান নেয়া ওই অন্ত:সত্ত্বা যুবতীর সাথে। তিনি জানান, গত এক বছর আগে প্রেমের টানে কাইয়ুমের সাথে পালিয়ে বরিশাল গিয়ে সেখানের এক হুজুরের মাধ্যমে তাদের বিয়ে হয়। পরে ওই যুবতী তার সাথে গত প্রায় ১ বছর ধরে স্ত্রী হিসেবে মেলামেশা করেছে। আর এতে ওইবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়া এপেক্স ক্লাবের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরের মঠবাড়িয়ায় এপেক্স ক্লাবের উদ্যোগে রবিবার সকালে উপজেলার পাতাকাটা গ্রামের চলন শক্তিহীন অসহায় মোহাম্মদ আলী (৭৫)কে একটি হুইল চেয়ার প্রদান করা হয়েছে। মঠবাড়িয়া আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সেবা পরিচালক এপেক্স. ইলিয়াছ জসিম, ডিজি-৫ এর গভর্নর এপেক্স. মেহেদী আহমেদ, এপেক্স ক্লাব অব মঠবাড়িয়া সভাপতি এপেক্স. ইদ্রিস আলী ইমন, সিনিয়র সহ-সভাপতি এপেক্স. ইসমাইল হোসেন হাওলাদার, সেক্রেটারী এপেক্স. আবুল বাশার, এপেক্স. শাহীন মাহমুদ, এপেক্স. গোলাম মোস্তফা, এপেক্স. তারেক মুনাওয়ার, এপেক্স. নুরুন্নবী, এপেক্স. নাছির উদ্দিন, এপেক্স. তৌফিক হোসেন।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial