প্রধান সূচি

ভান্ডারিয়া মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচ্ছন্ন কিট বিতরণ

ভান্ডারিয়া মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে রবিবার দুপুরে স্কুল মিলনায়তনে বেসরকারি সংস্থ্যা এসএমসি’র (পার্সোনাল হাইজেনিক প্রকল্প জয়া) সোসাল মার্কেটিং এর উদ্যোগে বিদ্যালয়ের ৪৪৬ জন শিক্ষার্থীকে বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষায় পরিচ্ছন্ন কিট স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য জাতীয়পার্টি জেপি’র উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুকুজ্জামান মন্টু’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মো. নজরুল ইসলাম, এসএমসি’র  সোসাল মার্কেটিং অফিসার মো. নাসির উদ্দিন ও শিক্ষিকা শাহানাজ পারভিন প্রমূখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial