স্বরূপকাঠীতে বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট
স্বরূপকাঠীতে বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সরকারি স্বরূপকাঠী কলেজ মাঠে জায়ান ইউনাইটেড ফুটবল দল বনাম লিজেন্ট কম্পিউটার ফুটবল দলের মধ্যে অনুষ্ঠিত উদ্বোধনী খেলাটি গোলশুন্য ড্র হয়।
ইন্দুরহাট বন্দর যুব সমাজ আয়োজিত ওই টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম।
খেলা কমিটির সভাপতি মো. আমির হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সরকার আবদুল্ল¬া আল মামুন, ওসি মো. কামরুজ্জামান তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক এডভোকেট এস এম ফুয়াদ প্রমুখ। টুর্নামেন্টের ৬টি গ্রুপে ২২ দল অংশ নিচ্ছে।
Please follow and like us:
« শেখ হাসিনার আমলে সকল ধর্ম-বর্ণের মানুষ নিরাপদ … গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত »
