প্রধান সূচি

Friday, October 18th, 2019

 

স্বরূপকাঠীতে বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট

স্বরূপকাঠীতে বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সরকারি স্বরূপকাঠী কলেজ মাঠে জায়ান ইউনাইটেড ফুটবল দল বনাম লিজেন্ট কম্পিউটার ফুটবল দলের মধ্যে অনুষ্ঠিত উদ্বোধনী খেলাটি গোলশুন্য ড্র হয়। ইন্দুরহাট বন্দর যুব সমাজ আয়োজিত ওই টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম। খেলা কমিটির সভাপতি মো. আমির হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সরকার আবদুল্ল¬া আল মামুন, ওসি মো. কামরুজ্জামান তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক এডভোকেট এস এম ফুয়াদ প্রমুখ। টুর্নামেন্টের ৬টি গ্রুপে ২২ দলবিস্তারিত পড়ুন


শেখ হাসিনার আমলে সকল ধর্ম-বর্ণের মানুষ নিরাপদ … গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, “সকল ধর্ম, বর্ণ, গোত্র ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনন্য নিরাপত্তার উদাহরণ সৃষ্টি করেছে একমাত্র শেখ হাসিনা সরকার। শেখ হাসিনার আমলে সকল ধর্ম-বর্ণের মানুষ নিরাপদ। একটি জাতি বিভিন্ন ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের সমন্বয়ে একটি বৃহত্তর পরিচয় বহন করে। সকলের মত ও পথ নিয়েই বাংলাদেশ। দেশে সব ধর্মের মানুষ রাষ্ট্রের সকল সুযোগ-সুবিধা পাচ্ছে এবং পাবে। শুক্রবার বিকেলে রাজধানীর বনানীতে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে গারো সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেবিস্তারিত পড়ুন


পিরোজপুরে শেখ রাসেলের জন্মদিন পালিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পিরোজেপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৫তম জন্মদিন উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে শেখ রাসেল ক্রীড়া চক্র জেলা শাখার উদ্যোগে শহরে আনন্দ র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের জেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে শেষ হয়। এরপর এখানে জন্মদিনের কেক কাটা হয়। কেক কাটায় অংশ নেন শেখ রাসেল ক্রীড়া চক্র পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুমন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, উদীচীর সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন


শিশুদের কারিগর হায়দার মাষ্টার

ইন্দুরকানীতে শিশুদের কারিগর হায়দার মাষ্টার। তার সারাদিনের কর্মের মূল ভাবনাই  বিদ্যালয় ও বিদ্যালয়ের শিশু। একটি অজপাড়াগায়ের জড়াজীর্ণ বিদ্যালয়কে সাজিয়ে   মানসম্মত শিক্ষার পরিবেশ করে উপজেলার সেরা বিদ্যাপিঠের স্থান করা যায় তার বাস্তব নিদর্শন শিক্ষক হায়দার আলী। সরকারীভাবে বরাদ্ধকৃত টাকা, ব্যক্তিগত ও বিভিন্ন ব্যক্তির অনুদানের টাকায় সে বিদ্যালয়টিকে এভাবে সাজিয়েছেন। ইন্দুরকানী উপজেলায় ৬৯টি সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে। বিদ্যালয়গুলোতে সরকারের পক্ষ থেকে প্রতি বছর শিক্ষা উপকরণসহ বিদ্যালয় উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ দেয়া হয়। কিন্তু এই অর্থ সঠিকভাবে ব্যবহার করলে বিদ্যালয়কে শিশুদের বাগান হিসেবে গড়ে তোলা যায়। তাই মাষ্টার হায়দার আলী এই অর্থ বিদ্যালয়বিস্তারিত পড়ুন


মেয়াদ উত্তীর্ন ঔষধ বিক্রির দায়ে জরিমানা

জেলার স্বরূপকাঠী উপজেলায় মেয়াদ উত্তীর্ন ঔষধ বিক্রীর অপরাধে মনিরুজ্জামান ঢালী নামের এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আবদুল্লাহ আল মামুন বাবু। জানা গেছে উপজেলার জগন্নাথকাঠি দক্ষিনপাড় বন্দরের মাহিন মেডিকেল হলের মালিক মনিরুজ্জামান ঢালী বেশ কিছুদিন ধরে রোগীদের কাছে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করে আসছে। এ অভিযোগ পাওয়ার পরে উপজেলা নির্বাহী অফিসার সরকার আবদুল্লা আল মামুন বাবু ওই দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমান মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ করেন। এ সময় দোকানের মালিক মনিরুজ্জামান ঢালীকে আটকবিস্তারিত পড়ুন


মা ইলিশ রক্ষায় পিরোজপুরে পুলিশ ও মৎস্য বিভাগের অভিযান

মা ইলিশ রক্ষায় পিরোজপুরে যৌথভাবে অভিযান পরিচালনা করেছে পুলিশ প্রশাসন ও মৎস্য বিভাগ। বৃহস্পতিবার রাতভর পিরোজপুরের কঁচা, সন্ধ্যা ও কালিগঙ্গা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল ইসলাম বাদল, জেলা মৎস্য কর্মকর্তা মো. মোশাররফ হোসেনসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা অংশ নেয়। এ সময় নদী থেকে অবৈধ ৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরবর্তীতে সেগুলো কুমিরমরা ফেরিঘাট এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া জাল থেকে প্রাপ্ত ইলিশ মাছ স্থানীয়বিস্তারিত পড়ুন


অপহরণের ১৮ ঘন্টা পর ব্যবসায়ী উদ্ধার 

ইন্দুরকানীতে এক ব্যবসায়ীকে অপহরণের ১৮ ঘন্টা পর উদ্ধার করছে পুলিশ।  বৃহস্পতিবার রাতে ইন্দুরকানী বাজারের তেল ব্যবসায়ী মো. হারুন গাজী (৫৫)কে ইন্দুরকানী থানা পুলিশের নেতৃত্বে মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে চট্টগ্রামের পাহাড়তলী থানা পুলিশ অলংকার এলাকা থেকে উদ্ধার করা হয়। এর আগে গত বৃহস্পতিবার সকালে বাসা থেকে হাটতে বের হয়ে সে নিখোঁজ হন। ওই ব্যবসায়ী বাসায় ফিরে না আসলে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে তার ছেলে কুদ্দুস গাজী ইন্দুরকানী থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এরমধ্যে বৃহস্পতিবার বিকেলে একটি অপরিচিত নম্বর থেকে ব্যবসায়ীর পরিবারে কাছে ফোন করে দেড় লক্ষ টাকা মুক্তিপন দাবিবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial