মানবাধিকার খবর’র সম্পাদক রিয়াজ মানবাধিকার ও সমাজ সেবায় সম্মাননা প্রদান
মানবাধিকার বিষয়ক বিশ্বের একমাত্র নিয়মিত সৃজনশীল বাংলা প্রকাশনা ‘মানবাধিকার খবর’পত্রিকার সম্পাদক ও প্রকাশক রোটারিয়ান মো. রিয়াজ উদ্দিনকে মানবাধিকার ও সমাজ সেবায় অসামান্য অবদান স্বরূপ রোটারি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ বিশেষ সম্মাননা জানায়। মঙ্গলবার রাতে গুলশান ক্লাবে অনুষ্ঠিত রোটারি ক্লাব অব গুলশান লেকসিটির ১৬তম অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক (এম পি) এ সম্মাননা প্রদান করেন। অনুষ্ঠানে মো. রিয়াজ উদ্দিনকে রোটারির পল হেরিস ফেলো (পিএইচ এফ) সহ নানান সম্মানজনক উপাধিতে ভূষিত করেন।
মো. কামাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন রোটারারি ইন্টারন্যাশনাল ডিষ্ট্রিক গভর্নর-৩২৮১ মো. খাইরুল আলম, গেষ্ট অব অনার ছিলেন সাবেক ডিষ্ট্রিক গভর্নর মীর আনিসুজ্জামান ও গভর্নর ইলেক্ট মো. রুবায়েত হোসেন।
এর আগে প্রথম বাংলাদেশী হিসেবে ভারতের পিস্ ওয়েলফেয়ার অর্গানইজেশন মানবাধিকার খবর সম্পাদক মো. রিয়াজ উদ্দিনকে ‘দ্য পিস্ অ্যাওয়ার্ড ২০১৯’ প্রদান করেন। গত ২৮ সেপ্টেম্বর ভারতের বর্ধমানের আসানসোলে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনের নেতৃবৃন্দ মানবাধিকার ও সমাজ সেবায় অসামান্য অবদান স্বরূপ তার হাতে এই পিস অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়। এ সময় রাজ্যের রাজনৈতিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দসহ গুরুত্বপুর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মানবাধিকার খবর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন দীর্ঘদিন ধরে দেশ-বিদেশে পাচার হয়ে যাওয়া নারী-শিশু উদ্ধারে কাজ করে আসছেন। তিনি ভারতের বিভিন্ন রাজ্য থেকে শতাধিক নারী-শিশু উদ্ধার করে তাদের পরিবারের হাতে তুলে দিয়েছেন। তিনি অধিকারবঞ্চিত অসহায় মানুষের কল্যাণে নানামুখি সামাজিক কাজ চালিয়ে যাচ্ছেন। এছাড়াও তিনি সমাজ কর্মী হিসেবে ধর্মীয়, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, সাংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে অবদান রেখে চলছেন। এর আগেও তিনি মানবাধিকার ও সমাজ সেবায় অবদানের জন্য দেশ-বিদেশ থেকে একাধিক সম্মাননা পেয়েছেন।
মানবাধিকার খবর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন আন্তর্জাতিক শান্তি সম্মাননা-২০১৯ ভূষিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ.ম. রেজাউল করিম, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ভারতের রাজ্য সভার সাংসদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য, কলকাতাস্থ বাংলাদেশ উপ রাষ্ট্রদূত দপ্তরের কাউন্সিলর এবং হেড অব চ্যান্সারী বি.এম জামাল হোসেনসহ দেশ-বিদেশের বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী, সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ।
