প্রধান সূচি

পিরোজপুরে ব্র্যাক আলট্রা পুওর গ্রাজুয়েশন প্রোগ্রামের আওতায় অবহিতকরণ সভা

বিশ্ব দারিদ্র বিমোচন দিবস উপলক্ষে পিরোজপুরে ‘ব্র্যাক আলট্রা পুওর গ্রাজুয়েশন’ প্রোগ্রামের আওতায় এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

ব্র্যাকের জোনাল ম্যানেজার বরিশাল মো. খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ খাইরুল ইসলাম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাহিন মিয়া, নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশোক বিক্রম চাকমা, শংকরপাশা ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন স্বপন, ইউপি সদস্য নজরুল ইসলাম, ব্র্যাক আঞ্চলিক ব্যবস্থাপক আসরাফুল ইসলাম, জেলা ব্র্যাক প্রতিনিধি হাফিজুর রহমানসহ স্থানীয় ব্র্যাক সদস্যবৃন্দ।

সভায় হতদরিদ্র মানুষের মাঝে গরু-ছাগল বিতরণসহ বিভিন্ন সাহায্য সহযোগিতার মাধ্যমে ব্র্যাক কিভাবে তাদের উন্নয়নে স্বাবলম্বী করছেন সে বিষটিও অতিথিদের সামনে তুলে ধরা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial