Wednesday, October 16th, 2019
পিরোজপুরে বাস চলাচল শুরু ॥ হামলার ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা
পিরোজপুরে জেলা বাস, মিনি বাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির এক সদস্যের (বাস মালিক) উপর হামলার প্রতিবাদে দুই দিন বাস চলাচল বন্ধ থাকার পর আজ বুধবার সকাল থেকে বাস চলাচল শুরু হয়েছে। এদিকে, বাস মালিক এবং অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিজাম উদ্দিন মোল্লার ওপর হামলার ঘটনায় আহত নিজাম উদ্দিন মোল্লার স্ত্রী শ্রাবন্তী আক্তার উর্মি বাদী হয়ে ১০ জন নামীয় ও অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করে পিরোজপুর সদর থানায় মঙ্গলবার রাতে একটি মামলা দায়ের করেছেন। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল ইসলাম বাদল বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহারের বরাদ দিয়ে ওসিবিস্তারিত পড়ুন
চাঁদপাই নৌ-পুলিশের ওসি’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
সুন্দরবন সংলগ্ন মোংলার চাঁদপাই নৌ থানা পুলিশের ওসি’র বিরুদ্ধে জব্দকৃত মালামাল ও নগদ টাকা আত্মসাতসহ ‘টোকেন’ বানিজ্য ও ঘুষ দুর্নীতির নানা অভিযোগ উঠেছে। ওসি আবুল হোসেন শরিফের একের পর এক অনিয়ম ও অপতৎপরতায় ফুঁসে উঠছে সুন্দরবন সংলগ্ন জয়মনি গ্রামের পেশাজীবীসহ সাধারণ মানুষ। নিরীহ মানুষকে ক্রসফায়ার ও ডাকতিসহ মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। নৌ-পুলিশের ওসি’র অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে বুধবার সকালে জয়মনি বাজারে সমবেত হন শত শত গ্রামবাসী। এ সময় ভুক্তভোগীরা স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে নৌ-পুলিশের অর্থ বাণিজ্য এবং অনিয়মের চিত্র তুলে ধরেন। স্থানীয় গ্রামবাসী ওবিস্তারিত পড়ুন
মোংলায় কবি রুদ্রের জন্মবার্ষিকী পালিত
মোংলায় তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র ৬৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে কবির গ্রামের বাড়ী মিঠাখালীতে রুদ্র স্মৃতি সংসদের আয়োজনে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। পরে শোভাযাত্রা সহকারে গিয়ে সকলে কবির সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সেখানে কবির রুহের মাগফিরত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে রুদ্রের বাড়ীতে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, রুদ্র স্মৃতি সংসদের সভাপতি ও রুদ্রের ছোট ভাই সাংবাদিক সুমেল সারাফাত, স্থানীয় দৈনিক সুন্দরবন পত্রিকার সম্পাদক ও রুদ্রের বাল্য বন্ধু শেখ হেমায়েত হোসেন, মোংলা সম্মিলিত সাংস্কৃতিক জোট’র সভাপতি ও সাংবাদিকবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে স্বরূপকাঠী (নেছারাবাদ) উপজেলার জগন্নাথকাঠি বন্দরে অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারি পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া এ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে বন্দরের বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্কতা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারি পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লংঘনের দায়ে বন্দরের সাতক্ষীরা ঘোষ মিষ্টান্ন ভান্ডারকে ১২ হাজার টাকা, তুবা এন্টারপ্রাইজকে তিন হাজার ও ছালেহিয়া ষ্টেশনারীকেবিস্তারিত পড়ুন
কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে বখাটের কারাদন্ড
জেলার মঠবাড়িয়া উপজেলায় কলেজ পড়ুয়া এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে ইয়ামিন তালুকদার (১৯) নামে এক বখাটেকে দুই মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জি এম সরফরাজ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দন্ডাদেশ দেন। ইয়ামিন তালুকদার উপজেলার বড়মাছুয়া গ্রামের মো. সেলিম তালুকদারের ছেলে। মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) আব্দুল হক জানান, ইয়ামিন দীর্ঘদিন ধরে মঠবাড়িয়ার মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে কলেজে আসা যাওয়ার পথে উত্ত্যক্ত করছিল। বুধবার সকালে ওই ছাত্রী কলেজে আসার পথে বড় মাছুয়া বাজারের টেম্পু ষ্ট্যান্ডের কাছে ইয়ামিন তারবিস্তারিত পড়ুন
চিতলমারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মা সমাবেশ
বাগেরহাটের চিতলমারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় শেখ হেলাল উদ্দীন একাডেমীর উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ২০১৮ সালে পিএসসি পরীক্ষায় শেখ হেলাল উদ্দীন একাডেমীর বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত ২৫ জন শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়। শেখ হেলাল উদ্দীন একাডেমীর অধ্যক্ষ সুখময় ঘরামীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম, চিতলমারী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. বাবুল হোসেন খান, জেলা পরিষদ সদস্য আলহাজ্ববিস্তারিত পড়ুন
কাউখালীতে বিশ্ব খাদ্য দিবস পালিত
‘আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, পুষ্টিকর খাদ্যেই হবে আকাঙ্খিত ক্ষুধামুক্ত পৃথিবী’ প্রতিপাদ্য নিয়ে পিরোজপুরের কাউখালীতে পালিত হয়েছে বিশ্ব খাদ্য দিবস। একই সাথে ‘আসুন সম্পদ ও ফসল রক্ষায় সম্মিলিতভাবে ইঁদুর নিধন করি’ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলাকৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি কর্মকর্তা আলী আজিম শরিফের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ মোহাম্মদ কাইয়ুম,বিস্তারিত পড়ুন
পিরোজপুরে বিশ্ব খাদ্য অধিকার দিবস ক্যাম্পেইন অনুষ্ঠিত
‘ক্ষুধামুক্ত বাংলাদেশ বির্নিমানে সবার জন্য পর্যাপ্ত ও পুষ্টিকর খাদ্য চাই, খাদ্য অধিকার আইন চাই’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পিরোজপুরে খাদ্য অধিকার দিবস ক্যাম্পেইন-২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার যুব জমায়েত, মানববন্ধন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব সড়কে সকাল ১০টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা খাদ্য অধিকার আইন এবং এর দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি দাবী জানান। মানববন্ধনের পর একটি র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি পিরোজপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন ডিসি অফিসে এসে শেষ হয়। র্যালী শেষে বিশ^বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী সংসদ সভাকক্ষে (পুরাতনবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ব্র্যাক আলট্রা পুওর গ্রাজুয়েশন প্রোগ্রামের আওতায় অবহিতকরণ সভা
বিশ্ব দারিদ্র বিমোচন দিবস উপলক্ষে পিরোজপুরে ‘ব্র্যাক আলট্রা পুওর গ্রাজুয়েশন’ প্রোগ্রামের আওতায় এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাকের জোনাল ম্যানেজার বরিশাল মো. খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ খাইরুল ইসলাম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাহিন মিয়া, নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশোক বিক্রম চাকমা, শংকরপাশা ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন স্বপন, ইউপি সদস্য নজরুল ইসলাম, ব্র্যাক আঞ্চলিক ব্যবস্থাপক আসরাফুল ইসলাম, জেলা ব্র্যাক প্রতিনিধি হাফিজুরবিস্তারিত পড়ুন
