স্বরূপকাঠীতে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে স্বরূপকাঠী (নেছারাবাদ) উপজেলার জগন্নাথকাঠি বন্দরে অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারি পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া এ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে বন্দরের বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্কতা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারি পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লংঘনের দায়ে বন্দরের সাতক্ষীরা ঘোষ মিষ্টান্ন ভান্ডারকে ১২ হাজার টাকা, তুবা এন্টারপ্রাইজকে তিন হাজার ও ছালেহিয়া ষ্টেশনারীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
Please follow and like us:
« কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে বখাটের কারাদন্ড (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মোংলায় কবি রুদ্রের জন্মবার্ষিকী পালিত »
