প্রধান সূচি

পিরোজপুরে বিশ্ব খাদ্য অধিকার দিবস ক্যাম্পেইন অনুষ্ঠিত

‘ক্ষুধামুক্ত বাংলাদেশ বির্নিমানে সবার জন্য পর্যাপ্ত ও পুষ্টিকর খাদ্য চাই, খাদ্য অধিকার আইন চাই’ এই  প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পিরোজপুরে খাদ্য অধিকার দিবস ক্যাম্পেইন-২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার যুব জমায়েত, মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব সড়কে সকাল ১০টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা  খাদ্য অধিকার আইন এবং এর দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি দাবী জানান। মানববন্ধনের পর একটি র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি পিরোজপুরের  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন ডিসি অফিসে এসে শেষ হয়। র‌্যালী শেষে বিশ^বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী সংসদ সভাকক্ষে (পুরাতন ডিসি অফিস) আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খাদ্য অধিকার বাংলাদেশ এর পিরোজপুর জেলা কমিটির সভাপতি জিয়াউল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা বিভাস চন্দ্র সাহা, জেলা খাদ্য নিয়ন্ত্রক সঞ্জিত চাকমা, জেলা মহিলা পরিষদের সভাপতি মনিকা মন্ডল প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial