প্রধান সূচি

পিরোজপুরের দূর্গাপুরে হাডুডু খেলা নিয়ে বানিজ্য

পিরোজপুর সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নে বানিজ্য করার জন্য হাডুডু খেলার আয়োজন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আগামীকাল শনিবার দূর্গাপুর ইউনিয়নের বাজুকাঠীতে ৮ দলীয় এ হাডুডু খেলার আয়োজন করা হয়েছে। আর এ খেলা দেখার জন্য দর্শনার্থীদের টিকিট কাটতে হবে। খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি চেয়ার টিকিটের মূল্য ১৫০ টাকা এবং জমিন ১০০ টাকা। হাডুডু খেলার স্থানটিকে টিনের বেড়া দিয়ে আটকে দেয়া হয়েছে। নির্ধারিত মূল্যের টিকিট কেটে খেলা দেখার জন্য দর্শনার্থীদের সেই টিনের বেড়া দেয়া স্থানে ঢুকতে হবে। ইতিমধ্যে খেলার টিকিটের চেয়ারে লোক বসানোর জন্য পিরোজপুর ও শ্রীরামকাঠী থেকে এক হাজার চেয়ার ভাড়া করে নিয়ে খেলার মাঠে পাতানো হয়েছে।
জানা গেছে, এলাকার একটি চক্র আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতাকে ম্যানেজ করে এ হাডুডু খেলার আয়োজন করছে। আর চক্রের নেপথ্যে রয়েছেন দূর্গাপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. তপন সরদার। স্থানীয় একটি স্কুলের নাম ব্যবহার করে চক্রটি হাডুডু খেলা আয়োজন করার জন্য জেলা প্রশাসনের কাছ থেকে অনুমতিও নিয়েছেন। তবে জেলা প্রশাসন টাকার বিনিময়ে খেলা দেখার বিষয়টি অবগত নন বলে জানান প্রশাসনের এক কর্মকর্তা। তিনি জানান, উক্ত খেলায় জেলা প্রশাসকের থাকার কথা রয়েছে। তবে খেলা দেখার জন্য যে টিকিটের ব্যবস্থা করে আর্থিক লেনদেনের বিষয় রয়েছে তা জেলা প্রশাসন অবগত নয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial