Friday, October 11th, 2019
পিরোজপুরের দূর্গাপুরে হাডুডু খেলা নিয়ে বানিজ্য
পিরোজপুর সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নে বানিজ্য করার জন্য হাডুডু খেলার আয়োজন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আগামীকাল শনিবার দূর্গাপুর ইউনিয়নের বাজুকাঠীতে ৮ দলীয় এ হাডুডু খেলার আয়োজন করা হয়েছে। আর এ খেলা দেখার জন্য দর্শনার্থীদের টিকিট কাটতে হবে। খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি চেয়ার টিকিটের মূল্য ১৫০ টাকা এবং জমিন ১০০ টাকা। হাডুডু খেলার স্থানটিকে টিনের বেড়া দিয়ে আটকে দেয়া হয়েছে। নির্ধারিত মূল্যের টিকিট কেটে খেলা দেখার জন্য দর্শনার্থীদের সেই টিনের বেড়া দেয়া স্থানে ঢুকতে হবে। ইতিমধ্যে খেলার টিকিটের চেয়ারে লোক বসানোর জন্য পিরোজপুর ও শ্রীরামকাঠী থেকে এক হাজারবিস্তারিত পড়ুন
কাউখালীতে বিষপানে গৃহবধুর আত্মহত্যা
জেলার কাউখালীতে বিষপানে পলি আক্তার (২০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের সয়না গ্রামের শহিদুল ইসলাম সোহাগের স্ত্রী। কাউখালী থানার পুলিশ ও এলাকাবাসী জানায়, গৃহবধূ পলি আক্তার কাউখালীর আমরাজুড়ি গ্রামে তার পিতা লাবলু হাওলাদারের বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে পলি আক্তার বিষপান করলে তাকে পরিবারের লোকজন দ্রুত কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এসময় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরণ করলে নেয়ার পথে পলি মারা যায়। প্রায় দু’মাস আগে পলি’র সাথে সোহাগের বিয়ে হয়। এ ঘটনায় কাউখালী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।বিস্তারিত পড়ুন
বাগেরহাট বিআরটিএ’র মটরযান পরিদর্শকের বিরুদ্ধে সাড়ে ৩ কোটি টাকা ঘুষ গ্রহনের অভিযোগ
বাগেরহাট বিআরটিএ কার্যালয়ের মটরযান পরিদর্শকের বিরুদ্ধে গত দুই বছরে সাড়ে ৩ কোটি টাকা ঘুষ গ্রহনসহ নানাবিধ অভিযোগ পাওয়া গেছে। এমন কি প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ঝঊওচ প্রকল্পের প্রশিক্ষনার্থী ড্রাইভাররাও এই ঘুষের আওতা থেকে বাদ পড়েননি। তাদের কাছেও জনপ্রতি ৩ হাজার করে টাকা দাবী করা হয়েছে। টাকা দিতে অস্বীকারকারী ড্রাইভারদের পরীক্ষায় ফেল করানো হচ্ছে। ফলে বাধ্য হয়েই ড্রাইভিং লাইসেন্সপ্রাপ্তরা দালালের মাধ্যমে টাকা দিয়ে মটরযান পরিদর্শকের নেক নজর লাভ করছেন। এদিকে বৃহষ্পতিবার সকালে বাগেরহাট আইন শৃংঙ্খলা কমিটির সভায় বিআরটিএ’র পরিদর্শকের ঘুষ গ্রহনের বিষয়ে আলোচনা হয়েছে। বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী সেখ মনিরুজ্জামানবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় ১শ’ পিস ইয়াবাসহ সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার লক্ষিপুরা মহল্লার মাদক কারবারী ইকবাল মল্লিককে ১শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার দুপুরে একই গ্রামের তার ভগ্নিপতি রেজাউল খানের বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় রেজাউল খানকেও আটক করে পুলিশ। বরিশাল র্যাব-৮ এর দায়ের করা একটি মামলায় সম্পতি ইকবাল মল্লিককে ১০ বছরের সাজা প্রদান করেছে আদালত। এছাড়া তার বিরুদ্ধে ৮টি মামলায় ওয়ারেন্টসহ প্রায় ১২টি মামলা বিচারাধীন। তাকে আটক করতে গিয়ে ভান্ডারিয়া থানার এসআই নূর আমিন আহত হয়েছেন বলে জানা গেছে।
পিরোজপুরে পুলিশের ভলিবল চ্যাম্পিয়নশীপ খেলা শুরু
পিরোজপুর শুরু হয়েছে দুই দিনব্যাপী বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশীপ-২০১৯ খেলা। শুক্রবার সকালে পিরোজপুর পুলিশ লাইনস্ মাঠে এ খেলার উদ্বোধন করেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। খেলায় বরিশাল রেঞ্জের আওতাধীন ৬টি জেলা টিম ও আর আর এফ থেকে একটি টিম অংশ নেয়। শনিবার বিকেলে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
শরণখোলায় জেলের রহস্যজনক মৃত্যু
বাগেরহাটের শরণখোলায় আলম হাওলাদার (৪০) নামের এক জেলের রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সোনাতলা গ্রামে। পিতার দাবী তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিহত জেলের স্ত্রী শাহনাজ জানান, বৃহস্পতিবার রাত অনুমান ২টার দিকে তার স্বামী আলম হাওলাদার ঘরের বাহিরে যায় এবং অসুস্থ হয়ে পড়ে। এসময় প্রতিবেশী ও আ. রহিম হাওলাদারের ছেলে আসাদ হাওলাদারের সহযোগিতায় তাকে ঘরে তুলে আনার পরপরই তিনি মারা যান। এ ব্যাপারে রহিম হাওলাদার বলেন, আলম অসুস্থ হয়ে পড়লে তাকে আলমের স্ত্রী ডাকাডাকি করে বিষয়টি জানায়। ওই সময় আলমকে বসা অবস্থা দেখতে পান এবং স্ত্রী শাহনাজের সহযোগিতায় ঘরেবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী খেয়া নৌকা ডুবি
স্বরূপকাঠীতে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী একটি খেয়া নৌকা ডুবে ৬ যাত্রী আহত হয়েছে। আহত খেয়া যাত্রীরা উপজেলার বিভিন্ন এলাকার হওয়ায় প্রাথমিকভাবে একজনের নাম পরিচয় পাওয়া গেলেও বাকিদের নাম ঠিকানা জানা যায়নি। পরিচয় পাওয়া ওই আহত যাত্রীর নাম আবুল বাশার (৬০)। তার বাড়ি উপজেলার জগন্নাথকাঠি গ্রামে। শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ জগন্নাথকাঠি বন্দরের কাঠের পুল নামক স্থানে দক্ষিণ ও উত্তর পাড় দুই বন্দরের সংযোগ খালে এ দুর্ঘটনা ঘটে। বালু বোঝাই বাল্কহেডটি ওই খাল দিয়ে জোয়ারের সাথে বেপরোয়া গতিতে চালিয়ে যাওয়ার কারণে ওই দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। খবর পেয়ে নেছারাবাদ (স্বরূপকাঠী) থানা পুলিশবিস্তারিত পড়ুন
ঘুষের টাকা দিতে বিলম্ব হওয়ায় জেলেকে মারধর
ঘুষের টাকা দিতে বিলম্ব হওয়ায় সাগরে এক জেলেকে বেধড়ক মারপিট করে আহত করার অভিযোগ উঠেছে পশ্চিম সুন্দরবনের নীল কমল ক্যাম্পের ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) শ্যাম প্রসাদ রায়ের বিরুদ্ধে। এ বিষয়ে ওসি শ্যাম প্রসাদ রায় বলেন, ‘মানুষ মাত্রই তো ভুল, এ নিয়ে আবার নিউজ কেন করবেন।’ এদিকে, এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবীতে আহত জেলে হান্নান বিভাগীয় বন কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) বসির আল মামুন বলেন, যতদ্রুত সম্ভব অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সাতক্ষীরার আশাশুনি উপজেলার মনিপুর গ্রামের মৃত রজব আলী গাজীর ছেলে জেলেবিস্তারিত পড়ুন
