প্রধান সূচি

শরণখোলায় জেলের রহস্যজনক মৃত্যু

বাগেরহাটের শরণখোলায় আলম হাওলাদার (৪০) নামের এক জেলের রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সোনাতলা গ্রামে। পিতার দাবী তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নিহত জেলের স্ত্রী শাহনাজ জানান, বৃহস্পতিবার রাত অনুমান ২টার দিকে তার স্বামী আলম হাওলাদার ঘরের বাহিরে যায় এবং অসুস্থ হয়ে পড়ে। এসময় প্রতিবেশী ও আ. রহিম হাওলাদারের ছেলে আসাদ হাওলাদারের সহযোগিতায় তাকে ঘরে তুলে আনার পরপরই তিনি মারা যান।

এ ব্যাপারে রহিম হাওলাদার বলেন, আলম অসুস্থ হয়ে পড়লে তাকে আলমের স্ত্রী ডাকাডাকি করে বিষয়টি জানায়। ওই সময় আলমকে বসা অবস্থা দেখতে পান এবং স্ত্রী শাহনাজের সহযোগিতায় ঘরে তুলে দেন।

মৃত জেলে আলমের পিতা মুক্তিযোদ্ধা আবুল হাসেম হাওলাদার জানান, তার ছেলে আলমের সাথে তার স্ত্রীর ঝগড়া বিবাদ লেগেই থাকতো, হয়তো তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

তাফালবাড়ী পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মো. ওহিদুর রহমান জানান, লাশ উদ্ধার করে শরণখোলা থানায় নিয়ে এসে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করা হয়েছে।

শরণখোলা থানার অফিসার ওসি এস. কে. আব্দুল্লাহ আল-সাঈদ জানান, মৃত জেলের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়না তদন্তের রিপোর্টে সঠিক তথ্য জানা যাবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial