ভান্ডারিয়ায় ১শ’ পিস ইয়াবাসহ সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার লক্ষিপুরা মহল্লার মাদক কারবারী ইকবাল মল্লিককে ১শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার দুপুরে একই গ্রামের তার ভগ্নিপতি রেজাউল খানের বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় রেজাউল খানকেও আটক করে পুলিশ। বরিশাল র্যাব-৮ এর দায়ের করা একটি মামলায় সম্পতি ইকবাল মল্লিককে ১০ বছরের সাজা প্রদান করেছে আদালত। এছাড়া তার বিরুদ্ধে ৮টি মামলায় ওয়ারেন্টসহ প্রায় ১২টি মামলা বিচারাধীন। তাকে আটক করতে গিয়ে ভান্ডারিয়া থানার এসআই নূর আমিন আহত হয়েছেন বলে জানা গেছে।
Please follow and like us:
« পিরোজপুরে পুলিশের ভলিবল চ্যাম্পিয়নশীপ খেলা শুরু (পূর্ববর্তি সংবাদ)
