প্রধান সূচি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিমকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত অনুমোদন

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের চূড়ান্ত অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এমপিকে অভিনন্দন জানিয়ে পিরোজপুরে আনন্দ মিছিল হয়েছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত আনন্দ মিছিলে বিভিন্ন কলেজের ছাত্র-শিক্ষক, শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রাক্তণ ছাত্র নেতারা অংশ নেন।

স্থানীয় টাউন ক্লাব স্বাধীনতা চত্বর থেকে এই মিছিল বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে বিলাস চত্বরে শেষ হয়। মিছিল শেষে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিমকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর আলী আজম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দিন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম বায়জিদ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান গাজী, দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহমেদ, যুবলীগের জেলা সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক, স্বেচ্ছা সেবক লীগের জেলা সদস্য সচিব রাসেল পারভেজ রাজা, উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বিপ্লব, পৌর যুবলীগের ফয়সাল মাহবুব শুভ প্রমুখ।

এ সব কর্মসূচিতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম হাওলাদার এডভোকেট, সহ-সভাপতি শাহজাহান খান তালুকদারসহ বিভিন্ন নেতৃবৃন্দ অংশ নেন।

এদিকে,  পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুদোমনের খবরে বুধবার সন্ধ্যায় পিরোজপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিকের নেতৃত্বে শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাবের স্বাধীনতা মঞ্চ প্রাঙ্গন থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীসহ পিরোজপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে।
মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মো. রাসেল সিকদার, পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ন সাদারণ সম্পাদক বাদল দাস প্রমুখ।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বুধবার পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন করেন।

এর আগে গত ২ জুলাই পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-স্বরূপকাঠী) আসনের জাতীয় সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  স্থাপনের জন্য প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেন। উক্ত আবেদনের প্রেক্ষিতে গত ২১ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের যৌক্তিকতা জানতে চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকে চিঠি দেয়া হয়।

এ ব্যাপারে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, পিরোজপুরে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করা হয়েছিল। প্রধানমন্ত্রী পিছিয়ে পড়া এলাকার মানুষের উচ্চ শিক্ষার প্রয়োজনীয়তার কথা এবং দেশের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষাকে আরও গতিশীল করতে গত বুধবার বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial